Dhaka , Tuesday, 21 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন মাদারীপুরে র‌্যাবের হাতে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ ও পরিবেশ-পরিচ্ছন্নতা উন্নয়নে নারায়ণগঞ্জে সমন্বয়ক সভা ফুটবল সমর্থকদের উস্কানিকে কেন্দ্র করে ফতুল্লায় সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা মধুপুরের কোনাবাড়ি গ্রামের ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা, আতঙ্কে বাসিন্দারা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী রামগঞ্জে বাপ ডেকেও নিস্তার না পাওয়া স্ত্রীর বীরপুরুষ এখন পুলিশের খাঁচায় বন্দি পরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকেই শুরু করতে হবে- মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাষ্ট্রীয় অতিথি ভবনে চট্টগ্রাম মহানগর সৈনিক লীগের সভাপতি, নিরাপত্তাব্যবস্থা ও অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন, গ্রেপ্তারের দাবি শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদ স্মরণে আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন মেঘনা নদীতে নিখোঁজের দুই দিন পর স্কুল ছাএের মরদেহ উদ্ধার শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে ‘এক্সক্লুসিভ লিংকডইন সেশন’ অনুষ্ঠিত জিয়াউল আহসানের রূপগঞ্জের জলসিঁড়ির ৮তলা বাড়িতে দুদকের অভিযান পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ শিশু আয়নী হত্যা মামলার রায়ে একমাত্র আসামী রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের যানজট কমাতে হাসপাতালগুলোর নকশা ও পার্কিংয়ে কড়া নজর সিডিএ’র চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সীতাকুণ্ডে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে STP Association-এর প্রতিবাদ পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সরাইলে জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা

বিপাকে চবি কর্মকর্তা- চাঁদার দাবিতে নিজের জায়গায় ঘরের নির্মাণ কাজ বন্ধ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:21:20 am, Sunday, 30 June 2024
  • 97 বার পড়া হয়েছে

বিপাকে চবি কর্মকর্তা- চাঁদার দাবিতে নিজের জায়গায় ঘরের নির্মাণ কাজ বন্ধ।।

চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক কর্মকর্তার বাড়ি নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ। তাদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং নিজ পৈতৃক সম্পত্তিকে সরকারি সম্পত্তি বানিয়ে গাছ কর্তন ও জবর দখলেরও অভিযোগ করেন ভুক্তভোগী। এমতাবস্থায় বাড়ি নির্মাণে বিপাকে পড়ে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ওই কর্মকর্তা।
জানা যায়- হাটহাজারীর ৯নং গড়দুয়ারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইলিয়াছ খান চৌধুরী বাড়ীতে নিজ পৈতৃক সম্পত্তিতে ২০২১ সালের শুরুতে বাড়ি নির্মাণ করতে গেলে সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনের রোষানলে পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকতার হোসাইন লাভলু নামের ওই কর্মকর্তা। 
তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন ও পিলার তৈরীর কাজ শেষে ছাদ ঢালাইয়ের কাজ শুরু করতেই সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, বর্তমান ইউপি সদস্য মো. ওবায়দুল্লাহসহ স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি হুমকি ধমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়। পরে স্থানীয় চেয়ারম্যান মো. সরওয়ার মোর্শেদ তালুকদারের কাছে বিষয়টি জানানো হলে তিনিও নিরব ভূমিকা পালন করেন বলে জানা ওই ভুক্তভোগী। 
ভুক্তভোগী এস এম আকতার হোসাইন লাভলু বলেন- আমি নিজের পৈতৃক সম্পত্তিতে বাড়ি নির্মাণ কাজ শুরু করলে সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন সহ তার সাঙ্গোপাঙ্গরা আমার বাড়ি নির্মাণে বাঁধা দেয়। পাশাপাশি বাড়ি নির্মাণে নিয়োজিত শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে বাড়ি নির্মাণ বন্ধ রাখে। আমার পৈতৃক সম্পত্তির গাছ কেটে জবর দখলেরও চেষ্টা চালাচ্ছে তারা। বর্তমান চেয়ারম্যান সরওয়ার মোর্শেদও তাদের এসব অপকর্মে ইন্ধন দিচ্ছে। এছাড়া তারা আমার কাছ থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদাও দাবি করছে। 
সরেজমিনে দেখা যায়- ভুক্তভোগী লাভলুর বাড়ির প্রায় ২০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। দেয়াল নির্মাণ ও পিলার স্থাপনের কাজও প্রায় সম্পন্ন। এছাড়া রাস্তা নির্মাণের অযুহাতে তার পৈতৃক সম্পত্তির বেশ কয়েকটি গাছও কাটা হয়েছে।এমতাবস্থায় সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনের দাবি এই জায়গাগুলো খাস জমি। এই জমির উপর রাস্তা নির্মিত হবে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে। 
তিনি বলেন- এখানে আমার কোনো স্বার্থ নেই। এলাকাবাসীর উন্নয়নের আমি আগেও কাজ করেছি এখনও কাজ করে যাচ্ছি। জনাব লাভলু বরং সরকারি রাস্তার উপর ঘর নির্মাণ করছেন যা আমরা জানতে পেরে বাঁধা দিয়েছি। এখানে চাঁদাবাজি প্রশ্নই আসেনা। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমি এসবের সাথে জড়িত নয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ভুক্তভোগীর বড় ভাই সাবেক উপসচিব এসএম জাহাঙ্গীর হোসেন চৌধুরী বলেন- আমার ভাই পরিবারের সবার অনুমতিক্রমে বাড়ি নির্মাণ করতে গেলে অন্যায়ভাবে প্রতিবেশী জসিম উদ্দিন আমাদের বাড়ি নির্মাণে বাধা দিচ্ছেন। শুরুতেই কোন বাধা না দিলেও- এখন রাস্তার দোহাই দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। যদিও আমরা চলাচলের রাস্তা বাদ দিয়ে নির্মাণ কাজ শুরু করি তারপরও তারা জোর জবরদস্তি করে শ্রমিকদের বাঁধা দিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখে। আমরা এই বিষয়ে ন্যায় বিচার চাই সরকার ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কাছে।
জানা গেছে- ভুক্তভোগী এস এম আকতার হোসাইন লাভলু বাদী হয়ে প্রথমে হাটহাজারী মডেল থানায় অভিযোগ ও পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজি- জায়গা জবরদখল ও গাছ কাটার তিনটি মামলা করেন।
এদিকে স্থানীয় ৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদারের সাথে কথা হলে তিনি বলেন- আমি এ বিষয়ে অবগত আছি 
ইলিয়াছ খান চৌধুরী বাড়ীতে রাস্তা নিয়ে 
যে সমস্যা সেটি সরেজমিনে এমপি মহোদয়- এসিল্যান্ডসহ সরকারের বিভিন্ন সংস্থার লোক এসে দেখে গেছেন। আমার সোজা কথা সরকারি রাস্তায় কোনো ঘরবাড়ি নির্মাণ হবেনা। আমি শান্তিপ্রিয় মানুষ এটার সমাধানও আমি শান্তিপূর্ণভাবে চাই। কারণ এমপি মহোদয় বলেন গেছেন এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয়। এস এম আকতার হোসাইন লাভলু যেসব অভিযোগ করেছেন তা আদালত কর্তৃক মিথ্যা প্রমাণ হয়েছে। সুতরাং এখানে আমার কিছু বলার নাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

বিপাকে চবি কর্মকর্তা- চাঁদার দাবিতে নিজের জায়গায় ঘরের নির্মাণ কাজ বন্ধ।।

আপডেট সময় : 10:21:20 am, Sunday, 30 June 2024