Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে যৌথ বাহিনীর দুঃসাহসিক অভিযান অপহরণকারী চক্রের আস্তানা শনাক্ত, একজন গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 01:34:29 pm, Wednesday, 24 December 2025
  • 79 বার পড়া হয়েছে

শওকত আলম, ককসবাজার:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া–হোয়াইক্যংয়ের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণকারী ও ডাকাত চক্র নির্মূলে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে চক্রটির একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের ব্যবহৃত একাধিক আস্তানা শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) টেকনাফ থানাধীন দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকা থেকে বাহারছড়া–হোয়াইক্যংয়ের গভীর পাহাড়ি অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আফজাল হোসেন ভূঁইয়া–এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় টেকনাফ থানা পুলিশ, বাহারছড়া তদন্ত কেন্দ্র, র‍্যাব–১৫, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং জেলা পুলিশের একাধিক টিম। যৌথ বাহিনী প্রায় ১৪ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পাহাড়ি এলাকায় অপহরণকারী ও ডাকাত চক্রের ব্যবহৃত ৩টি ডেরা (আস্তানা) শনাক্ত করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে রাইফেলের ৫টি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, চক্রটি আগ্নেয়াস্ত্র ব্যবহারে অভ্যস্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
অভিযানে অপহরণকারী চক্রের একজন সক্রিয় সদস্য মোহাম্মদ ইউনুছ মিয়া (৪০)–কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, পাহাড়ি এলাকায় সন্ত্রাস, অপহরণ ও ডাকাতি প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দুর্গম অঞ্চলে অপরাধী চক্রের নিরাপদ আশ্রয়স্থল ধ্বংস করতেই এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত ও কার্যকর অভিযান চললে পাহাড়ি এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে যৌথ বাহিনীর দুঃসাহসিক অভিযান অপহরণকারী চক্রের আস্তানা শনাক্ত, একজন গ্রেফতার

আপডেট সময় : 01:34:29 pm, Wednesday, 24 December 2025