Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ

বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:01:57 pm, Wednesday, 20 May 2026
  • 106 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

দি চিটাগাং কো-অপারেটিভ সোসাইটি লি: এর আহুত গত ১৬/০৫/২০২৬ ইং তারিখের বার্ষিক সাধারণ সভা স্থগিতের পর এবার সোসাইটির সভাপতির এই যাবতকালের ও আগামীদিনের সকল ধরনের সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রমের উপর স্থগিতাদেশ ও নিষেধাজ্ঞা দিল উচ্চ আদালত। এই আদেশকে সাধারণ সদস্যদের বড় একটি অংশ সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়া সচল করার লক্ষ্যে অন্যতম একটি পদক্ষেপ বলে
মনে করছেন। অনুসন্ধানে জানা যায়, সোসাইটির দীর্ঘদিনের পুঞ্জীভূত এই দ্বন্ধের সূত্রপাত- কার্য নির্বাহী পরিষদের সভায় সোসাইটির সভাপতি বয়োজৈষ্ঠ্য সদস্যদের সাথে দুর্ব্যবহার, অসদাচরণ করা এবং সোসাইটির সাধারণ সম্পাদকের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাঁধা প্রদানসহ সভাপতির অনৈতিক হস্তক্ষেপ ও একক ক্ষমতা প্রয়োগ করে উদ্দেশ্যমূলক বিভিন্ন উপ-কমিটি গঠন করা!
হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন বলেন- সমবায় সমিতির উপ-আইনের ১৬.০ অনুচ্ছেদের ৭ নং ক্রমিকে উল্লেখিত মতে সাধারণ সম্পাদকের ক্ষমতা ও কর্তব্য পালনকালে সভাপতি ওয়াহেদ মালেক সকল কাজে বাঁধা সৃষ্টি ও সভাপতির অনৈতিক জেদ, স্বেচ্ছাচারিতা ও কার্য নির্বাহী কমিটির বিভিন্ন সভার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচিত সদস্যদের সাথে চরম অসদাচরন ও অশ্লীল ভাষা
প্রয়োগ, সোসাইটির নীতিমালা বর্হিভূতভাবে একের পর এক অনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, সাধারণ
সম্পাদকের স্থলে সভাপতি কর্তৃক বার্ষিক সাধারণ সভা-২০২৬ ইং আহ্বান করা, সোসাইটির কার্য পরিচালনার সুবিধার্থে নির্বাচিত সদস্যদের সমন্বয়ে ও মতামতের ভিত্তিতে উপ-কমিটি গঠনের বিধান থাকিলেও সভাপতি ওয়াহেদ মালেক নিজের ক্ষমতা খাটিয়ে উদ্দেশ্যমূলক ৮টি উপ-কমিটির মধ্যে “জমি ক্রয় ও প্রকল্প
বাস্তবায়ন” উপ-কমিটিতে নিজেকে আহ্বায়ক করে উপ-কমিটি ঘোষণাসহ যাবতীয় উদ্দেশ্যমূলক অনৈতিক
কার্যক্রমের বিরুদ্ধে তীব্র বিরোধিতা ও প্রতিবাদ করেন।
তিনি বলেন, ওয়াহেদ মালেক মূল সোসাইটির সভাপতি হয়েও আবার জমি ক্রয়ের মত বড়
বাজেটের উপ-কমিটির আহ্বায়ক হিসাবে থাকা এবং সেখানে তাহার একক সিদ্ধান্তে টাকা খরচের সুযোগ তৈরী
করা, যা সমবায় বিধি ও নৈতিকতার পরিপন্থী। তাই সোসাইটির দীর্ঘদিনের ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষা এবং সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষার জন্য সমবায় নীতিমালা মান্য করে আদালতের শরণাপন্ন হলাম।
মামলার বিবরণী থেকে জানা যায়- ইতিপূর্বে সোসাইটির সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ সাইফুদ্দিন
বাদী হয়ে সভাপতি ওয়াহেদ মালেক এর বিরুদ্ধে ৩য় যুগ্ম জেলা জজ আদালত, চট্টগ্রামে অপর-৪৯/২০২৬ ইং মামলা দায়ের করেন এবং বিবাদীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অন্তবর্তীকালীন আদেশের আবেদন
জানান। পরবর্তীতে গত ২৬/০২/২০২৬ ইং তারিখে উক্ত মামলার বাদী ১৫১ ধারা মতে দরখাস্ত প্রদান করিলে
তাহা শুনানী অন্তে আদালত নামঞ্জুর করেন। উক্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে সিভিল রিভিশন নং-
১২৫৫/২০২৬ ইং দায়ের করেন। উচ্চ আদালতের বিচারপতি এস এম কুদ্দুছ জামান ও বিচারপতি তামান্না
রহমান খালিদির সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে ১১/০৫/২০২৬ ইং তারিখে শুনানী শেষে রুল জারী করে প্রতিপক্ষ
জনাব ওয়াহেদ মালেক এর বিরুদ্ধে ইতিপূর্বে তাহার স্বাক্ষরিত সকল মিটিং ও যাবতীয় কার্যক্রমের উপর,
১৬/০৫/২০২৬ ইং তারিখের বার্ষিক সাধারণ সভার উপর, সভাপতি কর্তৃক স্বাক্ষরিত ও সম্পাদিত সকল
কার্যসমূহের উপর “স্ট্যাটাস কো” ও পরবর্তী ১ (এক) বছরের জন্য নিষেধাজ্ঞা প্রদান করেন। আদালতের এই
আদেশের বিষয়টি জানার পর সোসাইটির সাধারণ সদস্যদের মধ্যে ন্যায্যতার প্রত্যাশা ও স্বস্তিফিরে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা

আপডেট সময় : 08:01:57 pm, Wednesday, 20 May 2026