Dhaka , Sunday, 28 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

বায়জিদে রাজু হত্যাকাণ্ড ও শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলায় ৬ আসামি গ্রেফতার, বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 12:44:21 pm, Wednesday, 13 May 2026
  • 25 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর রাজু হত্যাকাণ্ড ও শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মামলার রহস্য উদ্ঘাটন; ০১ (এক)টি বিদেশি পিস্তল, ০১ (এক)টি ম্যাগাজিন, ০২ (দুই) রাউন্ড তাজা গুলি এবং ঘটনায় ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিকশাসহ ০৬ (ছয়) আসামি গ্রেফতার হয়েছে।

গত ০৭ মে ২০২৬, রাত অনুমান ০৯ টা ৪০ মিনিটের সময় বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া গলিস্থ আব্দুল হাইয়ের বাড়ির দেলোয়ারের ভাড়াঘরের সামনে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী গুলি করে ভিকটিম-১ মোঃ হাসান প্রকাশ রাজু (২৪), পিতা-মৃত আবুল কালাম, মাতা-সকিনা বেগম, সাং-ইদ্রিস ড্রাইভারের বাড়ি, কদলপুর, পোঃ কদলপুর-৪৩৪০, ওয়ার্ড নং-০৭, কদলপুর ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রামকে হত্যা করে। ওই সময় সন্ত্রাসীদের গুলিতে ভিকটিম-২ রেশমি আক্তার (১২), পিতা-রিয়াজ আহমেদ, মাতা-সাবেরা বেগম, সাং-রৌফাবাদ শহীদ মিনার কলোনি, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভিকটিম হাসান প্রকাশ রাজু (২৪)-এর মা সকিনা বেগম (৬৩)-এর বাদী বায়েজিদ বোস্তামী থানায় লিখিত এজাহার দায়ের করলে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২০, তাং-০৯/০৫/২০২৬ ইং, ধারা-৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

ঘটনার পরপরই বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিমের নেতৃত্বে একাধিক টিম ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে নগরীর বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ১১ মে, গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত আসামি ০১। সৈয়দুল করিম (২৭), পিতা-মৃত শফিউল, মাতা-জামালী বেগম, সাং-ছোট মহেশখালী আলী মিয়ার বাড়ি, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার, বর্তমানে-রৌফাবাদ ৪নং গলি, মানিক মিয়ার বাড়ি, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রামকে কক্সবাজার জেলার সদর থানাধীন সুগন্ধা সি-বিচ এলাকা হতে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভিকটিম-১ হাসান প্রকাশ রাজু (২৪)-এর বুকে গুলি করে মর্মে স্বীকার করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে তার বসতঘর হতে ঘটনার সময় পরিহিত টি-শার্ট, ট্রাউজার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ০১ (এক)টি বিদেশি পিস্তল, ০১ (এক)টি ম্যাগাজিন, ০২ (দুই) রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের বহনকারী সিএনজি অটোরিকশা, যার রেজি নং-চট্ট মেট্রো-থ-১৩-১২৫৭, উদ্ধার করা হয়।

পরবর্তীতে আভিযানিক টিম ১১ মে ডবলমুরিং থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি ড্রাইভার আসামি ০২। মোঃ আব্দুল মান্নান (৩৭), পিতা-মৃত সৈয়দ আহম্মদ, মাতা-আফিয়া বেগম, সাং-শান্তিপুর, শাখাওয়াতের বাড়ি, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, বর্তমানে-দেওয়ানহাট, মেস্ত্রি পাড়া, মিয়া বাড়ি, রুম নং-১৭, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি সৈয়দুল করিম (২৭)-এর তথ্যমতে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় প্রত্যক্ষভাবে সহায়তাকারী আসামি ০৩। মোঃ ইউনুচ মিয়া (২৪), পিতা-নজরুল ইসলাম, মাতা-জনোয়ারা বেগম, সাং-হাসি সিকদার পাড়া, নুর হোসেন চেয়ারম্যানের বাড়ির পাশে, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-রৌফাবাদ পাহাড়িকা আবাসিক রোড নং-৬, পিংকির মার বাড়ি, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম এবং ০৪। মোঃ আয়াতুল্লাহ আলী আদনান (২১), পিতা-মোঃ আমির খসরু, মাতা-মরিয়ম বেগম, সাং-সাতবাড়িয়া, হাজির পাড়া, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-পাহাড়িকা আবাসিক রোড নং-৬, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম—উভয়কে গ্রেফতার করা হয়।

আভিযানিক টিম গ্রেফতারকৃত আসামি সিএনজি ড্রাইভার মোঃ আব্দুল মান্নান (৩৭)-এর তথ্যের ভিত্তিতে চাঁন্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত সন্দিগ্ধ আসামি ০৫। মোঃ আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকন (৪৮), পিতা-আবুল বশর, মাতা-আয়েশা আক্তার, সাং-কদলপুর, হাজী আমির আলীর বাড়ি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম এবং ০৬। আজগর আলী (৩৯), পিতা-মৃত কাশেম আলী, মাতা-আনোয়ারা খাতুন, সাং-কদলপুর, হাজী আমির আলীর বাড়ি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম—উভয়কে গ্রেফতার করেন। হত্যাকাণ্ডে জড়িত অপরাপর আসামিদের গ্রেফতার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি সৈয়দুল করিম (২৭)-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতির ০২টি মামলা, আসামি মোঃ আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকন (৪৮)-এর বিরুদ্ধে চুরি, হত্যাচেষ্টা, মারামারিসহ মোট ০৬টি মামলা এবং আসামি আজগর আলী (৩৯)-এর বিরুদ্ধে ০১টি চুরির মামলা রুজু রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

বায়জিদে রাজু হত্যাকাণ্ড ও শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলায় ৬ আসামি গ্রেফতার, বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

আপডেট সময় : 12:44:21 pm, Wednesday, 13 May 2026