Dhaka , Wednesday, 3 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের বিবৃতি সীতাকুণ্ডে সংঘর্ষের জেরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা পুলিশের ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহীদ জিয়ার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণা সেল গঠন করা প্রয়োজন:- ডা. শাহাদাত হোসেন সিএমপি, কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এক কোটি আটানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার আশি টাকা আত্মসাৎ মামলায় ঘটনায় জড়িত আসামী গ্রেফতার পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনে এমপি মাওঃ আবুল কালাম আজাদ জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু বেগমগঞ্জে তরুণকে পিটিয়ে হত্যা; সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ কবিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামের চরাঞ্চলে ৫টি গরু ও ২৫টি ছাগল কুরবানি দিল আলহাজ শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

বাংলা ব্লকেড কর্মসূচি- মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীদের সাংস্কৃতিক আসর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:33:42 pm, Monday, 8 July 2024
  • 139 বার পড়া হয়েছে

বাংলা ব্লকেড কর্মসূচি- মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীদের সাংস্কৃতিক আসর।।

ইবি প্রতিনিধি।।

২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড কর্মসূচির দ্বিতীয় দিনেও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- শিক্ষার্থীরা। সোমবার -৮ জুলাই- বিকাল সাড়ে ৩টায়  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে সেখানে সাংস্কৃতিক আসরের আয়োজন করেছেন তারা।

এর আগে কর্মসূচিতে অংশ নিতে বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসে জিয়া মোড় হয়ে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহের সামনের রাস্তাগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ স্থলে গিয়ে মিলিত হয়। এসময় আন্দোলনকারীরা সড়কের দুইপাশে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হয়। প্রায় আড়াই ঘন্টা সড়ক অবরোধ রাখার পর সেখান থেকে সরে আসেন শিক্ষার্থীরা।

অবরোধকালীন সাংস্কৃতিক আসরে মেতে উঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রতিবাদী গান- স্ব-রচিত কবিতা ও কোটা বিরোধী নাটিকা পরিবেশন করতে দেখা যায়। পাশাপাশি কিছু শিক্ষার্থীকে সড়কে ক্রিকেট ও ফুটবল খেলতে দেখা যায়। এছাড়া শিক্ষার্থীদের দাবির পক্ষে বিভিন্ন বক্তব্য ও স্লোগানে বিক্ষোভস্থল মুখর হয়ে ওঠে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন- অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা ব্যবস্থার ন্যায্য সমাধানের জন্য আন্দোলনে নেমেছি। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দীপ্ত রাখতে এই সাংস্কৃতিক আসরের আয়োজন।

তারা আরও বলেন- এর আগে আমরা চার দফা দাবি পেশ করেছিলাম। কিন্তু এখন আমরা এক দফা এক দাবিতে আন্দোলন করছি। সকল গ্রেডে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতির সংস্কার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবি মেনে নিতে হবে। সন্তোষজনক সমাধান না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের বিবৃতি

বাংলা ব্লকেড কর্মসূচি- মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীদের সাংস্কৃতিক আসর।।

আপডেট সময় : 01:33:42 pm, Monday, 8 July 2024