
মাকসুদুল হোসেন তুষার,
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ ১ ( আসন) রূপগঞ্জের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার গাউছিয়া রয়েল মুন রোপটপ রেস্টুরেন্টের হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক মো. শাহজাদা শাহাদাতের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলরাফি হসপিটালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম, ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, ভুলতা জেনারেল হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব রহমান, মেমোরি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ফারুকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন,কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান , সিনিয়র সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধক্ষ আনোয়ার হোসেন, ইউসুফ মিয়া, রাশেদুল ইসলাম, শাহাদাত হোসেন, জাবেদ, রেজাউল করিম, সাজ্জাদ, ডালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অসহায় মানুষের সেবা করার পাশাপাশি সমাজে পিছে পড়া অসহায় নির্যাতিত নিপিড়ীত মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ প্রদান করে গ্রাম-গঞ্জের প্রত্যেক চিকিৎসকদেরকে সরকারি রিফেসার্স ট্রেনিং এর মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কাজ করা এই কমিটির লক্ষ্য উদ্দেশ্য বলে জানান বক্তরা।

























