Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার নোয়াখালী বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে? জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বাংলাদেশের মানুষ ধার্মিক  ধর্মান্ধ নয়- ধর্মমন্ত্রী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:46:22 am, Sunday, 2 June 2024
  • 102 বার পড়া হয়েছে

বাংলাদেশের মানুষ ধার্মিক  ধর্মান্ধ নয়- ধর্মমন্ত্রী।।

ইসলামপুর- জামালপুর

রবিবার- ২ জুন ২০২৪।।

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন- বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নামে কিছু অপতৎপরতা সংঘটিত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সাথে নিয়ে তাদের সকলকে  কঠোর হস্তে দমন করেছেন। বাংলাদেশের মানুষ ধার্মিক- ধর্মান্ধ নয়।

আজ সকালে জামালপুরের ইসলামপুরে মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অবদান- সন্ত্রাস-জঙ্গীবাদ- নারী নির্যাতন- যৌতুক- বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখগণের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, কিছু বিপথগামী লোক অতীতে কখনো জেএমবি- কখনো হরকাতুল জিহাদ- কখনো আল্লাহর দল ইত্যাদি নামধারণ করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর আহ্বানে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এ দেশের জনগণ জঙ্গিদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই জঙ্গীবাদ আর কখনোই যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে- দায়িত্বশীল আচরণ করতে হবে।

ধর্মমন্ত্রী আরো বলেন- বাংলাদেশ জনসংখ্যার বিবেচনায় বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বর্তমানে এদেশের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মুসলমান। আর সৌদি আরব হলো মহানবী হযরত মুহাম্মদ -স.- এর জন্মভূমি এবং আল্লাহর ঘর কাবা ও মসজিদে নববীসহ মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের নানা স্মৃতিবিজড়িত একটি পূণ্যভূমি। আমাদের দেশের মুসলমানদের ধর্মীয় আবেগ ও অনুভূতির সাথে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সৌদি আরবের মানুষের প্রতি আমাদের বিশেষ সম্মান ও শ্রদ্ধা রয়েছে।

সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন- সৌদি আরব আমাদের প্রধান শ্রম বাজার। সেদেশে কর্মরত অভিবাসী শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক। আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিট্যান্স এবং আমাদের সর্বোচ্চ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। অন্যদিকে- সৌদি সরকার কর্তৃক গৃহীত ভিশন ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশের শ্রমিকগণ অন্যতম ভূমিকা রাখছে। এভাবে আমরা ভাতৃপ্রতিম দু’টি দেশ পারস্পরিক উন্নয়ন ও অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছি।

জামালপুরের জেলা প্রশাসক মোঃ শফিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান- জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুর রশিদ- জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ- ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম- জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ- পুলিশ সুপার  মোঃ কামরুজ্জামান- সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী- ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  জামাল আবদুন নাছের বাবুল ও জামালপুর আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুস ছালাম।

বিশেষ অতিথির বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ সৌদি আরবের উন্নয়ন-অগ্রযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে সৌদি সরকার ভিশন-২০৩০ ঘোষণা করেছে। আমাদের এই ভিশন বাস্তবায়নে বাংলাদেশের শ্রমিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের শ্রমিকদেরকে কঠোর পরিশ্রমী ও নিষ্ঠাবান হিসেবে উল্লেখ করেন।

মোঃ ফরিদুল হক খান বলেন- স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এদেশে ইসলামের প্রচার ও প্রসারের কার্যক্রম শুরু হয়। তিনি ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করেন ইসলামিক ফাউন্ডেশন যা আজ ইসলাম ও মুসলিম  উম্মাহর খেদমতে অনন্য প্রতিষ্ঠান হিসেবে রুপ লাভ করেছে। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রায় দশ হাজার কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হচ্ছে। ইতোমধ্যে ৩০০টির নির্মাণ কাজ শেষে শুভ উদ্বোধন করা হয়েছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে। সরকারি অর্থায়নে এরুপ বৃহৎ উন্নয়ন প্রকল্প সারাবিশ্বে অনন্য- যেটি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা করে দেখিয়েছেন।

ধর্মমন্ত্রী বলেন- সৌদি রাষ্ট্রদূতের ঐকান্তিক প্রচেষ্টায় সৌদি সরকারের অর্থায়নে বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে আটটি এবং কেন্দ্রীয়ভাবে ঢাকার পূর্বাচলে একটি মোট নয়টি আইকোনিক মসজিদ স্থাপিত হতে যাচ্ছে। এছাড়া- সৌদি সরকার ঢাকায় এরাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন করতে যাচ্ছেন। মন্ত্রীনএসকল কার্যক্রম বেগবান করার জন্য সৌদি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ

বাংলাদেশের মানুষ ধার্মিক  ধর্মান্ধ নয়- ধর্মমন্ত্রী।।

আপডেট সময় : 09:46:22 am, Sunday, 2 June 2024