Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

বাঁকখালী নদীর উদ্ধারকৃত জমি পুনরায় দখল: উচ্ছেদকৃতদের বিরুদ্ধে ১৫ দফতরে বিআইডব্লিউটিএ’র চিঠি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:18:57 pm, Monday, 16 February 2026
  • 75 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বাঁকখালী নদীর তীরভূমিতে উচ্ছেদ হওয়া সরকারি জমি আবারও দখলের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের রাত থেকেই নতুন করে দখল কার্যক্রম শুরু হয়। মাত্র দুই দিনের মধ্যে সেখানে অন্তত ৩০টি টিনের ঘর নির্মাণ করা হয়েছে।

এ ঘটনায় দখল কার্যক্রম বন্ধ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ১৫টি সংশ্লিষ্ট দফতরে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। কক্সবাজার (কস্তুরাঘাট) নদী বন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল স্বাক্ষরিত ওই চিঠিতে দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, কক্সবাজার (কস্তুরাঘাট) নদী বন্দরের সীমানাধীন বাঁকখালী নদী ও তীরভূমিতে গত বছরের ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৬৩ একর নদী ও তীরভূমি উদ্ধার করা হয় এবং ৪৯৬টি কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত জমির সীমানা নির্ধারণ করে পিলার স্থাপনের উদ্যোগ নেওয়া হলে সরকারি কাজে বাধা দেওয়া হয়। এ ঘটনায় বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে তিনটি এবং পুলিশের পক্ষ থেকে একটি—মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১,৬০০ জনকে আসামি করা হয়।

এর মধ্যেই পুনরায় দখল শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল বলেন, “যাদের উচ্ছেদ করা হয়েছিল, তারাই আবার দখল কার্যক্রমে জড়িত। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হচ্ছে।”

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিআইডব্লিউটিএ শাখা, বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের কার্যালয়, প্রশাসন ও পরিবহন বিভাগ, বন্দর ও পরিবহন বিভাগ, পরিকল্পনা ও পরিচালনা বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে। পাশাপাশি কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদফতর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়েও চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নদী ও সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুনরায় দখলের প্রবণতা আরও বাড়তে পারে এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

বাঁকখালী নদীর উদ্ধারকৃত জমি পুনরায় দখল: উচ্ছেদকৃতদের বিরুদ্ধে ১৫ দফতরে বিআইডব্লিউটিএ’র চিঠি

আপডেট সময় : 08:18:57 pm, Monday, 16 February 2026