Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

বহিরাগতদের বাসে তুলতে নিষেধ করায় শিক্ষার্থীকে মারধর করলো ড্রাইভার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:01:59 pm, Sunday, 3 March 2024
  • 324 বার পড়া হয়েছে

বহিরাগতদের বাসে তুলতে নিষেধ করায় শিক্ষার্থীকে মারধর করলো ড্রাইভার।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি-ভাড়া বাসে বহিরাগত যাত্রী তুলতে নিষেধ করায় এক শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বাসের ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে। গত শনিবার-২ মার্চ-দুপুর ৩টায় কুষ্টিয়ার মজমপুরে এ ঘটনা ঘটে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চেয়ে রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। 
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানি আহমেদ মিথুন। অন্যদিকে অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত নিউ এসবি সুপার ডিলাক্স-ঢাকা মেট্রো-ব ১৪৭৪৯৫-বাসের চালক রোকন ও তার হেলপার।
ভুক্তভোগী অভিযোগ অনুযায়ী, গত শনিবার বিকাল ৩টায় ক্যাম্পাসে আসার জন্য মজমপুর থেকে বাসে উঠেন ভুক্তভোগী শিক্ষার্থী। এসময় তিনি অভিযুক্ত বাস চালক রোকন ও তার হেলপারকে বাসে বহিরাগত যাত্রী তুলতে দেখে নিষেধ করেন এবং দ্রুত গাড়ি ছাড়তে বলেন। তখন অভিযুক্তরা তাকে বাবা-মা তুলে গালাগালি করে বাস থেকে নামিয়ে দেয়। এসময় সে ভিডিও করতে চাইলে ড্রাইভার ও হেলপার ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয় এবং পরে এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে মারধর করে।
এ বিষয়ে ভুক্তভোগী সানি আহমেদ মিথুন বলেন,  একজন বাস ড্রাইভার ও হেলপার কর্তৃক মারধরের বিষয়টি আমাকে চরম ব্যথিত ও লাঞ্ছিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি এটা মেনে নিতে পারছি না। আমি তাদের উপযুক্ত শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কেউ শিক্ষার্থীদের এমন আচরণের সাহস না পায়। 
এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাস চালক রোকনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমরা বিষয়টি নিয়ে বসেছিলাম। অভিযুক্ত ও ভুক্তভোগীর সাথে কথা বলেছি। অভিযুক্ত চালককে ক্যাম্পাসে আসতে নিষেধ করা হয়েছে। এছাড়া পরবর্তীতে কেউ যেন এধরনের সাহস না পায় সেই ব্যবস্থা নিবো।
ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলিনা নাসরীন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। মৌখিক বক্তব্যের জন্য ওই শিক্ষার্থীর সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তাকে পাইনি। আগামীকাল তার সাথে কথা বলে ব্যবস্থা নিবো। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

বহিরাগতদের বাসে তুলতে নিষেধ করায় শিক্ষার্থীকে মারধর করলো ড্রাইভার।।

আপডেট সময় : 12:01:59 pm, Sunday, 3 March 2024