Dhaka , Wednesday, 15 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর  সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক রূপগঞ্জে কিশোরীর আত্মহত্যা উদঘাটন করতে পারেনি পুলিশ রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাপেন্ডিসাইটিস: অবহেলা বয়ে আনতে পারে মারাত্মক ঝুঁকি পহেলা বৈশাখে উৎসবে ভাসলো রায়পুর: বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩-কে স্বাগত। কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: গোয়ালঘর থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ পাইকগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন : প্রতিমন্ত্রী আড়াইহাজারে মাদ্রাসার ঝুঁকিপূর্ণ বাউন্ডারি দেয়াল, আতঙ্কে শিক্ষার্থী ও পথচারী ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হাতীবান্ধা ও নাগেশ্বরী সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আনন্দ উৎসবে বোয়ালী ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন

ফতুল্লায় দিনে দুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

  • Reporter Name
  • আপডেট সময় : 03:16:31 pm, Friday, 27 February 2026
  • 19 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনে দুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে।২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪টার ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল মিয়ার মাতৃ ভবনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, চার সদস্যের একটি মুখোশধারী ডাকাত দল, যার মধ্যে একজন কালো বোরকা পরিহিত ছিল, বাড়ির সামনে এসে প্রথমে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপরটি বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের পর দুজন ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে এবং অপর দুজন বাইরে অবস্থান নেয়। আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ভুক্তভোগী প্রবাসী বাবুল মিয়ার মেয়ে পার্বতী জানান, তার বাবা ও স্বামী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিন তলা বাড়ির নিচের দুই তলায় ভাড়াটিয়া থাকেন এবং তৃতীয় তলায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। বিকেল ৪টার দিকে বিস্ফোরণের পর দুই মুখোশধারী ডাকাত বাসায় ঢুকে ঘরগুলোর দরজা বাইরে থেকে আটকিয়ে দেয়। পরে তার কক্ষে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে দেয়।
ডাকাতরা আলমারি খুলে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় বলে জানান তিনি।এ বিষয়ে ফতুল্লা মডেল থানা-এর অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক

ফতুল্লায় দিনে দুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট সময় : 03:16:31 pm, Friday, 27 February 2026