Dhaka , Sunday, 5 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন মধুপুরে ১ লাখ লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জুলাই জাতীয় বিশেষ সম্মাননা পেলেন আলিফ উদ্দিন রুবেল স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বিনিয়োগের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে:- অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সময়ের সীমানা পেরিয়ে মানব সেবায় এক জীবন্ত কিংবদন্তি — ডাঃ প্রদীপ কুমার রায় ভিনিসিয়ুস বনাম হালান্ড, কে এগিয়ে? প্রেমিকের গোল উদযাপনে ভাইরাল, কে এই জেইলি দা ক্রুজ? সংশয় জাগানো ভিনিসিয়ুসের আন্তর্জাতিক মঞ্চে উত্থান এমবাপের আচরণে ক্ষুব্ধ গিল, ‘অভিনন্দন জানাতে চেয়েছিলাম, সে তাকায়ওনি’ কেপ ভার্দের প্রশংসায় আনচেলত্তি, ‘আধুনিক ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়’ একটি আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়: জেলা পরিষদ মিলনায়তনে ত্রাণমন্ত্রীর উপস্থিতিতে ৭ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন পেট ভেদ করে বেরিয়ে গিয়েছিল গুলি, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এবার ‘জুলাই জাতীয় বিশেষ সম্মাননা’ পেলেন ওমর ফারুক সাগর দোহাজারী–কক্সবাজার রেলপথ: দীর্ঘ পথচলার এক মাইলফলক, বাস্তবায়নের শেষ পর্বে সুবক্তগিনের ভূমিকা প্রশংসনীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালের চট্টগ্রাম ও হাটহাজারীতে মানবিক সহায়তা প্রদান জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা, প্রেস ক্লাব ফেডারেশন গঠনে ঐকমত্য বাংলাদেশি প্রকৌশলীদের মেধা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম প্রেস ক্লাব ও কোস্টগার্ড পূর্ব জোনের প্রীতি ফুটবল ম্যাচ যুবসমাজের অবক্ষয় ও মূল্যবোধের সংকট: ধর্ম, মানবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ   ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী শারীরিক প্রতিবন্ধকতা, দারিদ্র্য আর জীবনের নানামুখী প্রতিকূলতা নোয়াখালীতে বাস চাপায় শিশুর মৃত্যু দুর্গাপুরের জোর করে কেটে ফেললো চলাচলের রাস্তা, চরম দুর্ভোগে জনসাধারণ পাবনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্র নিহত চায়ের আড্ডায় যাওয়ার পথে মোবাইল মেকানিকের মৃত্যু ১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

প্রেমিকের গোল উদযাপনে ভাইরাল, কে এই জেইলি দা ক্রুজ?

  • Reporter Name
  • আপডেট সময় : 03:10:33 pm, Sunday, 5 July 2026
  • 3 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় এক গোল করে বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি লোপেস কাবরাল। তবে গোলের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার ব্যতিক্রমী উদযাপন, যেখানে গ্যালারিতে থাকা প্রেমিকা জেইলি দা ক্রুজকে খুঁজে বের করে আবেগঘন আলিঙ্গনে মেতে ওঠেন তিনি।

ম্যাচের অতিরিক্ত সময়ে সমতাসূচক গোল করার পর কাবরাল সরাসরি গ্যালারির দিকে ছুটে যান। প্রায় দুই মিনিট ধরে দর্শকদের মধ্যে প্রেমিকাকে খুঁজে বের করার পর দুজনের আবেগঘন উদযাপনের দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই এটিকে বিশ্বকাপের সবচেয়ে রোমান্টিক মুহূর্তগুলোর একটি হিসেবে আখ্যা দিয়েছেন।

এই সময় রেফারি, নিরাপত্তাকর্মী এবং আর্জেন্টিনার খেলোয়াড়রাও বিস্মিত হয়ে পুরো ঘটনাটি দেখছিলেন। পরে কাবরালকে সামাজিক মাধ্যমে অনেকে ‘দ্য লাস্ট রোমান্টিক’ বলেও উল্লেখ করেন।

কাবরালের প্রেমিকা জেইলি দা ক্রুজ একজন কনটেন্ট ক্রিয়েটর এবং যোগাযোগ ও মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রিধারী। ম্যাচ শেষে তিনি ইনস্টাগ্রামে কাবরালের গোলের ভিডিও শেয়ার করে লেখেন, ‘আমি কখনো এত গর্ব অনুভব করিনি।’

ভাইরাল হওয়ার পর দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যাও দ্রুত বেড়েছে। জেইলির ইনস্টাগ্রাম অনুসারী প্রায় ১৫ হাজারে পৌঁছেছে, আর কাবরালের অনুসারী বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৬২ হাজারে।

ম্যাচ শেষে কাবরাল বলেন, ‘গোল করার পর আমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। এমন মঞ্চে গোল করব, ভাবিনি। আমরা আরও ভালো ফলের যোগ্য ছিলাম। তবে চার বছর পর আরও শক্তিশালী হয়ে ফিরব।’

উল্লেখ্য, সিডনি লোপেস কাবরালের জন্ম নেদারল্যান্ডসে হলেও আন্তর্জাতিক ফুটবলে তিনি কেপ ভার্দের প্রতিনিধিত্ব করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

প্রেমিকের গোল উদযাপনে ভাইরাল, কে এই জেইলি দা ক্রুজ?

আপডেট সময় : 03:10:33 pm, Sunday, 5 July 2026