Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা:- প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

  • Reporter Name
  • আপডেট সময় : 11:48:16 am, Sunday, 5 April 2026
  • 98 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন চট্টগ্রাম:

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রকৃত মৎস্যজীবীদের অধিকার হরণ করেছিল, কিন্তু বর্তমান সরকার জনগণের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় কৃষকদের মতো মৎস্যজীবীরাও এখন থেকে ‘কৃষক কার্ড’ পাবেন এবং কৃষকদের ন্যায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা মৎস্যজীবী পরিবারের সদস্যরাও ভোগ করবেন।

শনিবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সরকারি জলমহাল আইন-২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি তার বক্তব্যে বলেন, মৎস্যজীবীদের শুধু মাছ ধরার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রধানমন্ত্রী চান নিম্ন আয়ের সকল পেশাজীবীর জীবনমান উন্নত হোক। তাই অফ-সিজনে মৎস্যজীবীদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণের মাধ্যমে গবাদি পশু ও হাঁস-মুরগি পালনে সম্পৃক্ত হতে হবে।

জলমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি বলেন, প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে জলমহাল ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করতে হবে। তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই প্রভাবশালী বা ভুয়া মৎস্যজীবীরা জলমহাল দখল করতে পারবে না। প্রকৃত মৎস্যজীবীদের বাছাই করে দীর্ঘমেয়াদী ইজারা নিশ্চিত করতে হবে।

ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মৎস্যজীবীদের কার্ড প্রদান বা তালিকাভুক্তিতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না। বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ফ্যাসিস্ট সরকার পরিবেশ ও বন উজাড় করে দেশের অপূরণীয় ক্ষতি করেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চাই। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি জনগণের সরকার এবং জলমহাল ইজারা প্রদানের ক্ষেত্রে প্রকৃত জেলেদের স্বার্থ সুরক্ষাই হবে সরকারের মূল লক্ষ্য।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেলা (BELA), টিআইবি (TIB), এনজিও প্রতিনিধি ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা:- প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

আপডেট সময় : 11:48:16 am, Sunday, 5 April 2026