Dhaka , Tuesday, 12 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবির জীববিজ্ঞান অনুষদের উন্নয়নে কাজ করতে চান নতুন ডিন অধ্যাপক মাসুদুল আজাদ র‌্যাব কর্মকর্তা হত্যা থেকে রিপন নিখোঁজ, জঙ্গল সলিমপুরে থামছে না আতঙ্ক, ইয়াসিন ফারুককে গ্রেফতার করতে ব্যর্থ প্রশাসন রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত রামগঞ্জে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার শরীয়তপুররে কৃষি জমিকে ডোবা দেখিয়ে পুকুর খননের আবেদন, অনুমতি ছাড়াই চলছে খনন পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ভারতের মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা সহজ করার অনুরোধ মেয়র শাহাদাতের কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহন গবেষক ও ফিন্যান্স বিশেষজ্ঞ ড. সালেহ জহুর এখন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মধুপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক নারীর মৃত্যু টেকনাফে ১ টি বিদেশী রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট, আহত-১৫ লালমনিরহাটে বেকারত্ব মোচনের মহোৎসব: ১০০০ কর্মসংস্থানের হাতছানি নিয়ে প্রাণ-আরএফএল ভুট্টাক্ষেতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় র‍্যাবের বড় সাফল্য: প্রধান সহযোগী রকিবুল আটক নগরবাসীর সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি: মেয়র ডা. শাহাদাত হোসেন বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ ওয়ারেন্টভুক্ত পলাতক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন

পুলিশের হাতে কামড় দিয়ে হ্যান্ডকাপসহ পালালো আসামি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:21:54 pm, Wednesday, 28 September 2022
  • 232 বার পড়া হয়েছে

পুলিশের হাতে কামড় দিয়ে হ্যান্ডকাপসহ পালালো আসামি

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ সহ এক মাদক মামলার আসামি পালিয়ে গেছে। ওই আসামির নারী স্বজনেরা পুলিশের ওপর হামলাও চালিয়েছে।

পালিয়ে যাওয়া আসামির নাম ইসমাইল হোসেন বয়াতি (৪৫) সে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকায় এ ঘটনাটি ঘটে। কামড়ে আহত কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারি বয়াতি পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। সে দীর্ঘ তিন বছর যাবত রিকশা চালানো ছেড়ে দিয়ে বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে এক স্বেচ্ছাসেবকলীগ নেতার মদদে মাদক কারবার চালিয়ে আসছে। বুধবার দুপুরের দিকে জামাইয়েরক টেক এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন খবর পেয়ে এএসআই রবিউলের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে গাঁজাসহ তাকে গ্রেফতার করেন তারা। পরে বয়াতিকে ছাড়িয়ে নিতে তার পরিবারের কয়েকজন নারী ও পুরুষ এসে উপস্থিত হন। একপর্যায়ে আসামিকে নিয়ে পুলিশ সদস্যরা থানায় আসার পথে উদ্যত হলে ঘটনাস্থলে একজন নারী পুলিশকে হাতে কামড় দিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে দফায় দফায় অভিযান চালিয়ে মাদক কারবারি বয়াতির মামা মোশারেফ (১৯), সৌরভ (২৪),মামাতো ভাই কালা (১৯) ও প্রতিবেশী ইমন (২৪) কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে। তবে বুধবার রাত ৮টা পর্যন্ত পালিয়ে যাওয়া মাদক কারবারি বয়াতি ও তার নিজ পরিবারের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জানতে চাইলে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.রবিউল বলেন, ঘটনাস্থলে আমরা ৪-৫জন পুলিশ ছিলাম। নারী হওয়ায় আমরা কিছু করতে পারিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া বয়াতিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। সে এলাকার চিহিৃত মাদক কারবারি। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবির জীববিজ্ঞান অনুষদের উন্নয়নে কাজ করতে চান নতুন ডিন অধ্যাপক মাসুদুল আজাদ

পুলিশের হাতে কামড় দিয়ে হ্যান্ডকাপসহ পালালো আসামি

আপডেট সময় : 08:21:54 pm, Wednesday, 28 September 2022