Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন

পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী ও সমর্থকদের ওপর হামলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:04:03 pm, Thursday, 23 May 2024
  • 107 বার পড়া হয়েছে

পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী ও সমর্থকদের ওপর হামলা।।

পাবনা প্রতিনিধি।।
পাবনা সদর উপজেলা পরিষদের নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেনের ভোট চাওয়ার সময় স্ত্রী হালিমা 
আক্তার মুক্তি ও সমর্থককের ওপর হামলার অভিযোগ উঠেছে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিনের ছেলে আরাফাত হোসেন সিয়াম ও ভাগনে মো. পিয়ালের বিরুদ্ধে। 
বৃহস্পতিবার -২৩ মে- দুপুর আড়াইটার দিকে সদরের দুবলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এরপর কাপ-পিরিচের প্রার্থী কামিল হোসেন আতাইকুলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিনের ছেলে আরাফাত হোসেন সিয়াম -২০- তার ভাগনে মো. পিয়াল -১৯- ও মো. হৃদয় হোসেন -১৯-। তারা সবাই ছাত্রলীগের কর্মী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়- পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সোহেল হাসান শাহীনের কর্মী ও সমর্থকরা একটি মাইক্রোবাসযোগে এসে অপর চেয়ারম্যান প্রার্থী কামিল হোসেনের কর্মী মো. হারুনর রশীদকে বেধরক মারপিট করেন। 
এ সময় কামিল হোসেনের স্ত্রী মোছা. হালিমা খাতুন মুক্তি এগিয়ে এলে তার কাপড় ধরে টানা-হেঁচড়া করে রাস্তার ওপর ফেলে দেয়। এ সময় নির্বাচনী প্রচার কাজের লিফলেট-পোস্টার ও ব্যানার হাত থেকে ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে। 
নির্বাচনী কাজে ব্যবহৃত একটি প্রচার হ্যান্ড মাইক ভাঙচুর করে। হামলায় প্রধান অভিযুক্ত সিয়াম তার কোমরে থাকা পিস্তল বের করে গুলি করার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। 
পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, দুবলিয়া অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী রইচ উদ্দিন খানের ছেলে সিয়াম আমাদের কাপ-পিরিচের প্রার্থীর স্ত্রী ও সমর্থকদের ওপর যেভাবে হামলা করেছে আমরা খুবই মর্মাহত। 
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসঙ্গে হামলায় অভিযুক্ত দুই সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। যদি তারা ছাত্রলীগের কোনো পদে থাকে তাহলে বহিষ্কার করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাপ-পিরিচের প্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ কামিল হোসেন বলেন, ঘটনার মুহূর্তে আমি নির্বাচনী কাজে চরতারাপুর ইউনিয়নে যাওয়ার সময় দুবলিয়া বাজারে মানুষের জটলা দেখি। 
তখন আমার স্ত্রী হালিমা খাতুন মুক্তি বিব্রত অবস্থায় রাস্তার ওপর পড়ে ছিল। আমি তাৎক্ষণিক আমার স্ত্রী ও হারুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেই।
তিনি আরও বলেন- দুবলিয়ার চিহ্নিত সন্ত্রাসী সিয়াম পরিকল্পিতভাবে যেভাবে আমার স্ত্রী ও সমর্থকদের হামলা করেছে এটা খুবই ন্যাক্কারজনক। আমি ব্যাপক ধৈর্যের পরিচয় দিচ্ছি। সেজন্য প্রশাসনের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছি।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে তাহলে দুবলিয়া বাজারসহ পাবনা সদর উপজেলা অচল করে দেওয়ারও হুমকি দেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান ও তার ছেলে আরাফাত হোসেন সিয়ামের বক্তব্য জানতে কল করা হলেও তারা ধরেননি।
আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রার্থী থানায় এসে লিখিত অভিযোগ দিয়ে গেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুবলিয়া ফাঁড়ি পুলিশের -ইনচার্জ- আহসান হাবিবকে ঘটনার তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও পাবনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন- বিষয়টি আমরা জানতে পেরেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় আনা হবে।
আগামী ২৯ মে পাবনা সদর- ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচন প্রথমবারের মত ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ

পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী ও সমর্থকদের ওপর হামলা।।

আপডেট সময় : 05:04:03 pm, Thursday, 23 May 2024