Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:13:04 am, Thursday, 13 June 2024
  • 147 বার পড়া হয়েছে

পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।।

পাবনা প্রতিনিধি।।
  
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪-এ পাবনা জিলা স্কুলের ছাত্রদের সাফল্যে স্কুলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। 
এ স্কুলের ছাত্ররা জেলা ও বিভাগ পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং জাতীয় পর্যায়ে রানার্স-আপ হয়েছে। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। 
শিক্ষার্থীদের এ সাফল্যের সংবাদে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রদের অনেকে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রতিযোগীদের অভিনন্দন জানান।
পাবনা জেলা স্কুল দলের তিন প্রতিযোগী সাদমান আলীম নির্ঝর- নাবিল হাসান ও নাজমুল হুদা গত ২৫মে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার বাছাইকৃত ২৪টি স্কুলের ৭২ জন প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হয়। 
এছাড়া ১১ এবং ১২ জুন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত দেশের ২৪টি স্কুলের ৭২জন প্রতিযোগীর মধ্যে জাতীয় পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় রানার্স-আপ হয়, চ্যাম্পিয়ন হয় খুলনা জিলা স্কুল। 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 
বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশারদগণ বিজ্ঞান ও প্রযুক্তির নানা দিক তুলে ধরে আলোচনা করেন।  
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪-এ পাবনা জিলা স্কুল দলের গাইড টিচার ও স্কুলটির ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক মো. হাসিবুল হাসান বলেন, ‘পাবনা জিলা স্কুলের ছাত্রদের এই সাফল্যে আমরা খুব আনন্দিত। 
প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পাশাপাশি আমাদের ছাত্ররা সারাদেশের সেরা শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক কিছু শিখেছে এবং আত্মবিশ্বাসী হয়েছে।
প্রধান শিক্ষক তুষার কুমার দাশ বলেন- বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজনের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। 
পাবনা জিলা স্কুলের ছাত্ররা এতে যে সাফল্য অর্জন করেছে- তাতে আমরা আনন্দিত। প্রতিযোগীদের অভিনন্দন জানাই। তারা উত্তরোত্তর আরও সাফল্য লাভ করে পাবনা জিলা স্কুলের অতীত গৌরবের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের মেলবন্ধন স্থাপন করবে।
উল্লেখ্য- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় প্রতিবছর এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। 
পাবনা জিলা স্কুলে সারাবছরই চলে কুইজ- বিতর্ক- বিজ্ঞান অলিম্পিয়াড, প্রযুক্তি প্রজেক্ট প্রস্তুতসহ সহশিক্ষামূলক নানা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।।

আপডেট সময় : 05:13:04 am, Thursday, 13 June 2024