Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

পাবনার ঈশ্বরদীতে মিছিলে গুলি- সাবেক এমপি গালিবসহ ৭১ জনের নামে মামলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:30:31 am, Saturday, 17 August 2024
  • 139 বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে মিছিলে গুলি- সাবেক এমপি গালিবসহ ৭১ জনের নামে মামলা।।

পাবনা প্রতিনিধি।।
  
পাবনার ঈশ্বরদী উপজেলায় যুবদলের কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা করার অভিযোগে পাবনা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য -এমপি- গালিবুর রহমান শরীফ গালিবসহ ৭১ জনের নাম উল্লেখ করে আরও ৭০- ৮০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
মামলায় প্রধান আসামি সাবেক এমপি গালিব জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  
বৃহস্পতিবার -১৫ আগস্ট- রাতে ঈশ্বরদী শহরের যুবদল কর্মী নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
আসামিদের মধ্যে আরও রয়েছেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা, ভাইস চেয়ারম্যান আব্দুর সালাম খান, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উর রহমান শরীফ, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব এবং পৌর ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশব।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকার পতনের একদফা দাবিতে গত ৪ আগস্ট অসহযোগ আন্দোলন প্রতিরোধে ঈশ্বরদী শহরের রেলগেটের আলহাজ্ব খায়রুজ্জামান বাস টার্মিনালে অবস্থান কর্মসূচির ডাক দিয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে আন্দোলনকারীরা ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। 
এসময় ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে ঈশ্বরদী শহরের কাঁচারীপাড়া মোড়ের কাশফলতলা ঈদগাহের কাছে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ কয়েকজন যুবদল নেতাকর্মীকে দেখে মিছিল থেকে যুবলীগের কয়েকজন নেতাকর্মী কয়েক রাউন্ড গুলি ছোড়েন। 
এতে মহল্লার ভেতরে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। এসময় যুবদলের কর্মী রাশেদুল ইসলাম রিপন -৪৫- নজরুল ইসলাম -৪৩- গুলিবিদ্ধ হন।  
তারই জের ধরে সোমবার -৫ আগস্ট- সকালে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ৪ আগস্ট যুবলীগ নেতাকর্মীদের গুলিতে যুবদলের দুজন আহত হওয়ার জেরে ৫ আগস্ট ঈশ্বরদী স্টেশন রোডে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল এবং পোস্ট অফিস মোড়ে উপজেলা যুবলীগের কার্যালয় ভাঙচুর করেন যুবদলের নেতাকর্মীরা।  
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- রফিকুল ইসলাম জানান- যুবলীগের নেতাকর্মীর গুলিতে আহত যুবদল কর্মী নজরুল ইসলাম চিকিৎসা শেষে ফিরে পাবনা-৪ আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরীফ গালিবকে প্রধান আসামি করে মামলাটি করেছেন। মামলা নথিভুক্ত হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে মিছিলে গুলি- সাবেক এমপি গালিবসহ ৭১ জনের নামে মামলা।।

আপডেট সময় : 06:30:31 am, Saturday, 17 August 2024