Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

পাবনায় প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহত-১।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:18:39 am, Thursday, 22 February 2024
  • 229 বার পড়া হয়েছে

পাবনায় প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহত-১।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক মো. শরীফ-৪০-নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার-২১ ফেব্রুয়ারি-দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের সাহাপুর মসজিদ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক মো. শরীফ ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে। আহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুরের জল্লাদখালিপাড়ার মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ মিল্টন, ঈশ্বরদীর মহাদেবপুর গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে শরীফ প্রামাণিক, 
পাবনা সদর উপজেলার দাপুনিয়ার আজাহার প্রামাণিকের ছেলে উজির হোসেন, ঈশ্বরদীর কামালপুর গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে মো. সুমন ও পাবনা সদর থানার বাগচিপাড়ার আব্দুল মান্নানের মেয়ে আঁখি খাতুন। আহত আঁখি খাতুন প্রাইভেটকারের যাত্রী, বাকি সবাই অটোরিকশার যাত্রী।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-মো. রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে পাকশীর রূপপুর থেকে ৫ যাত্রী নিয়ে আওতাপাড়ার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের মাঝে চলে আসে অটোরিকশাটি। 
এই সময় আওতাপাড়া থেকে রূপপুরের দিকে আসা প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন। আহত হয়েছেন আরও ৫ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ-রামেক-হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

পাবনায় প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহত-১।।

আপডেট সময় : 11:18:39 am, Thursday, 22 February 2024