Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পাবনায় গৃহবধুকে কুপিয়ে হত্যা মুল আসামী আশিক গ্রেফতার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:21:11 am, Thursday, 18 April 2024
  • 147 বার পড়া হয়েছে

পাবনায় গৃহবধুকে কুপিয়ে হত্যা মুল আসামী আশিক গ্রেফতার।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে চাঁদার টাকা না পেয়ে দোকানে ভাঙচুর এবং গৃহবধূকে কুপিয়ে হত্যা চেষ্টার মূল আসামী কুখ্যাত চাঁদাবাজ আশিককে গ্রেফতার করেছে র‌্যাব-১২।
বুধবার -১৭ এপ্রিল-র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর জনাব মোঃ এহতেশামুল হক খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত মো: আশিক-২৬-উপজেলার গোপালপুর এলাকার মোঃ মহসিন হোসেনের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল দিবাগত রাত সােড় ৯ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর জনাব মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে ‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন আলহাজ্ব মোড়স্থডাল 
গবেষণা কেন্দ্রের সামনের পাঁকা রাস্থার উপর থেকে ১২ ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে চাঁদাবাজ গ্যাং আশিক বাহিনীর প্রধান মোঃ আশিক -২৬-কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আশিক গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখমসহ হত্যা চেষ্টার সহ চাঁদাবাজি এবং মাদক ব্যবসায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছেন র‌্যাব।
বিজ্ঞপ্তি আরও জানানো হয়, ঈশ্বরদী থানা এলাকায় কুখ্যাত আশিক বাহিনীর সদস্যরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপকর্ম করে আসছিল।
এবার ঈশ্বরদীতে দাবীকৃত চাঁদার টাকা না দিয়ে থানায় অভিযোগসহ জনপ্রতিনিধিদের নিকট বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা আশিকের নেতৃত্বে খায়রুন্নাহার রত্না নামের এক গৃহবধুকে কুপিয়ে জখম করেছে।
গত রোববার, ১৪-০৪-২৪ তারিখ সন্ধ্যায় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত গৃহবধু ওই এলাকার মোঃ ফজলুল হকের ছেলে মোঃ সোহান পারভেজের স্ত্রী। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ১২-০৪-২৪ খ্রিঃ শুক্রবার রাতে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা রামদাসহ দেশী অস্ত্র শস্ত্র নিয়ে আহত গৃহবধু রত্নার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তানজি এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাংচুর করে। একটি সিসিটিভি খুলে নিয়ে যায়।
মামলার বাদী আহত গৃহবধুর স্বামী মোঃ সোহান পারভেজ জানান, প্রতিবেশি মহাসিন প্রামানিকের ছেলে মোঃ আশিক বেশ কিছুদিন আগে তার দোকান থেকে ৫৫ হাজার টাকার সিমেন্ট বাকিতে নিয়ে যায়। পাওনা টাকা চাওয়ায় আশিকের সঙ্গে ঝগড়া বাধে।
পরে আশিক টাকা না দিয়ে উল্টো চাঁদাদাবী করে। এই টাকা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকে আশিক প্রামানিক দেশী অস্ত্র রামদাসহ তার সাথে থাকা ৫-৬ জন সহযোগিকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। 
এই সময় দোকান বন্ধ থাকায় তারা দোকানের শাটার ভাংচুর করে। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরা ভাংচুর ও একটি ক্যামেরা খুলে নিয়ে যায়।
এই সময় বাড়িতে থাকা লোকজন বের হলে সন্ত্রাসীরা তাদের উপর হামলার চেষ্টা করে। অবস্থার বেগতিক দেখে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহযোগিতা চাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বেই সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।
এই ঘটনায় তার স্ত্রী খায়রুন্নাহার রত্না বাদী হয়ে মোঃ আশিক প্রামানিকের নাম উলে­খ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বিচার চাওয়া হয়।
এতে ক্ষিপ্ত হয়ে ১৪-০৪-২৪ তারিখ রোববার সন্ধ্যায় আশিকের নেতৃত্বে মোঃ আসিফ-মহসিন প্রামানিক-মোঃ সাগর-মোঃ রঞ্জিতসহ ৫-৭জন ধারালো রামদা-লোহার রড ও পাইপ নিয়ে তার বাড়িতে হামলা চালায়। 
এই সময় তার স্ত্রী রত্না বাধা দিলে সন্ত্রাসী আশিক রামদা দিয়ে কুপিয়ে এক হাত কেটে ফেলে। এবং রত্নার মা সহ বাড়িতে থাকা মহিলাদের পিটিয়ে আহত করে।
উক্ত ঘটনার সিসি ফুটেজ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার সাধারন জনগনের মধ্যে আতংক বিরাজ করতে শুরু করে। ঘটনার ভয়াবহতায় এই সন্ত্রাসী বাহনীকে গ্রেফতার করতে পাবনা র‌্যাবের একটি চৌকষ টিম অভিযানে বের হয়। 
দীর্ঘ ১২ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে বাহিনীর প্রধান আশিক প্রামানিককে গ্রেফতার করতে সক্ষম হয় সিপিসি-২-পাবনা-র‌্যাব-১২ এর দল।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঈশ্বরদী থানায় প্রেরন করা হয়েছে। উক্ত আশিক বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

পাবনায় গৃহবধুকে কুপিয়ে হত্যা মুল আসামী আশিক গ্রেফতার।।

আপডেট সময় : 04:21:11 am, Thursday, 18 April 2024