Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির ২ রাউন্ড ফাঁকা গুলি, ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় : 07:07:24 pm, Friday, 22 May 2026
  • 85 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

সীমান্ত এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে চোরাকারবারীদের লক্ষ্য করে ০২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে এবং কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ ২২ মে (শুক্রবার) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ ২২ মে ভোররাত ২টা ২০ মিনিটের দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলসিমুখ সীমান্তে ফাঁকা গুলির ঘটনাটি ঘটে। রংপুর ৫১-বিজিবি ব্যাটালিয়নের অধীন কলসিমুখ বিওপির (বর্ডার আউটপোস্ট) দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এমন সময় মেইন পিলার-৮০৬ এর কাছাকাছি, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে ভারত থেকে একদল লোককে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের চ্যালেঞ্জ করলে তারা নির্দেশ অমান্য করে উল্টো সামনের দিকে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারীদের সতর্ক করার উদ্দেশ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে বিজিবি সদস্যরা ০২ রাউন্ড ফাঁকা ফায়ার করে। বিজিবির গুলির মুখে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। এই ফাঁকা ফায়ারে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, গতকাল ২১ মে রাত সাড়ে ১০টার দিকে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঘুঘুরহাট নামক স্থানে বিশেষ অভিযান চালায় ১৫ বিজিবি। এ সময় সন্দেহভাজন হিসেবে চ্যালেঞ্জ করে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ কাবিল হোসেন (২৪) নামের এক যুবককে ১২ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। আটক কাবিল ঘুঘুরহাট গ্রামের মোঃ আমজাদের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৩,৬০০ টাকা। আটক আসামির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক তাকে মাদকসহ হস্তান্তর করা হয়েছে।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির ২ রাউন্ড ফাঁকা গুলি, ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : 07:07:24 pm, Friday, 22 May 2026