Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:47:58 am, Thursday, 21 March 2024
  • 209 বার পড়া হয়েছে

পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে।।

জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের -পবিপ্রবি-পাঁচ শিক্ষার্থী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে-হকৃবি-প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।
বুধবার-২০ মার্চ-তাঁরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে প্রভাষক পদে পবিপ্রবির ২০১৪-১৫ সেশনের নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তারানা শারমিন যোগদান করেন। একই সেশনের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ ডিপার্টমেন্টে ডিভিএম ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ডা. শারমিন সুলতানা রয়েল, এনিম্যাল হাজবেন্ড্রীর  ২০১৪-১৫ সেশনের সন্জিতা পাল এনিমেল সায়েন্স বিভাগের, ডিভিএম ২০১৫-১৬ সেশনের  ডা. আবুল কালাম আজাদ হকৃবির এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগে  এবং মো. মামুনুর রশীদ হকৃবির এগ্রিকালচারাল ক্যামিস্ট্রি বিভাগে প্রভাষক পদে নিযুক্ত হয়েছেন। 
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে তারানা শারমিন বলেন, আমি অত্যন্ত আনন্দিত নিজের নতুন পরিচয় পেয়ে তবে একই দিনে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমি আমার মাকে হারিয়েছি,বাবা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে।একই দিনে মায়ের মৃত্যু, আমার চাকরিতে যোগদান করতে হয়েছে। আমি মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমার পরিবার, শিক্ষক, ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাবা-মা’র পর আমার বোনই এই সফলতার কারিগর ছিলেন। 
সন্জিতা পাল বলেন,অনুভূতি আসলে এটা একটা ভালো লাগার মুহূর্ত আমার জন্য। কারণ আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি এবং সৃষ্টিকর্তা আমার সহায় ছিল বলেই হয়ত আমি এখানে আসতে পেরেছি।
নিয়োগের বিষয়ে ডা. শারমিন সুলতানা রয়েল বলেন, সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া আমি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। কিছুদিন আগে আমার সিজার হয়েছে। সিজারের সেলাই নিয়েই জয়েনিং ও দৌড়াদৌড়ি করতে হয়েছে। শিক্ষক হওয়ার স্বপ্নকে পূরণ করতে অনেক কষ্ট করেছি।
মো. মামুনুর রশীদ বলেন, পরিশ্রমের ক্ষেত্রে প্রাপ্তি বড় জিনিস। দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহর রহমতে প্রত্যাশা পূরণ হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত।
ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমার স্বপ্ন পূরণ করছেন এবং আমার মা-বাবা আমার এই সফলতা দেখতে পেয়েছেন এইজন্য আমি সবচেয়ে বেশি আনন্দিত।সকলের দোয়া চাই,আমি যেন একজন শিক্ষক হিসেবে  ন্যায়,নীতির সঙ্গে দায়িত্ব পালন করে স্মার্ট ভেটেরিয়ান তৈরিতে ভূমিকা রাখতে পারি। 
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টারের স্বাক্ষরিত বিভিন্ন অনুষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী নিয়োগ পান। এছাড়া এর আগেও এই বিশ্ববিদ্যালয়ে পবিপ্রবির শিক্ষার্থীরা প্রভাষক পদে নিয়োগ পেয়েছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে।।

আপডেট সময় : 09:47:58 am, Thursday, 21 March 2024