Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন

পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:39:46 pm, Sunday, 26 April 2026
  • 27 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিচারাধীন একটি বিরোধপূর্ণ জমি দখলের অপচেষ্টা এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মামলার বাদী জমির আহমদ ও লায়লা বেগম অভিযোগ করেন, তারা প্রায় ২৫ বছর ধরে বৈধ দলিল, নামজারি এবং নিয়মিত খাজনা-কর পরিশোধের মাধ্যমে ৫ শতক নালিশি সম্পত্তির শান্তিপূর্ণ ভোগদখলে রয়েছেন। কিন্তু পাশ্ববর্তী জমির মালিক দাবিদার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমির ওপর জোরপূর্বক পথ-স্বত্ব প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে আসছেন।

অভিযোগ রয়েছে, আবদুর রাজ্জাক প্রকাশ মুরাদের পিতা, মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশ রানার বাপ, নাজমুল, ফিরোজ, মোহাম্মদ জাবেরীর আলমগীর ও নুর আলম নামের কয়েকজন ব্যক্তি গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে বাদীপক্ষের বাড়িতে গিয়ে প্রায় ৩ ফুট প্রশস্ত ও ৭০ ফুট দীর্ঘ একটি চলাচলের রাস্তা নির্মাণের দাবি তোলেন। তবে বাদীপক্ষ এতে অস্বীকৃতি জানালে বিবাদীরা ক্ষুব্ধ হয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ এবং জমি দখলের হুমকি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

বাদীপক্ষের দাবি, এরপর থেকেই তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, উচ্ছেদের হুমকি, প্রাণনাশের আশঙ্কা এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। তারা অভিযোগ করেন, অর্থবল ও প্রভাব খাটিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে বাদীপক্ষ চট্টগ্রামের তৃতীয় সিনিয়র সহকারী জজ আদালতে ঘোষণা মূলক প্রতিকারের মামলা (নং–৪৩/২০২৬) দায়ের করেন। মামলায় তারা নালিশি ৫ শতক সম্পত্তির পূর্ণ মালিকানা ঘোষণা এবং বিবাদীদের কথিত পথ-স্বত্ব দাবির বিরুদ্ধে আইনি প্রতিকার প্রার্থনা করেন।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, সম্পত্তিটির মূল মালিক ছিলেন মোহাম্মদ ইসমাইল। পরবর্তীতে উত্তরাধিকারসূত্রে সম্পত্তি বণ্টনের পর ১৯৯২ ও ১৯৯৪ সালের নিবন্ধিত সাফ কবলা দলিলের মাধ্যমে বাদীপক্ষ ৪ শতক জমি ক্রয় করেন। পরে ২০০২ সালে আরও ১ শতক জমি কিনে মোট ৫ শতকের মালিক হন। ২০০৯ সালে ওই জমির সরকারি নামজারিও সম্পন্ন করা হয় বলে দাবি করেন তারা।

তবে অভিযোগ রয়েছে, মামলা বিচারাধীন থাকা এবং আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকার মধ্যেই বিবাদীরা বিতর্কিত জমিতে দেয়াল নির্মাণের চেষ্টা চালাচ্ছে, যা আদালতের নির্দেশ অমান্যের শামিল বলে দাবি করেছেন বাদীপক্ষ।

ভুক্তভোগীরা বলেন, আমাদের বাড়ি-ভিটা থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে। টাকার কাছে আমরা নিরীহ হয়ে পড়েছি। এখন আদালতের বিচারই আমাদের একমাত্র ভরসা।

বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, বিচারাধীন সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ, দেয়াল নির্মাণের চেষ্টা, দখলচেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় প্রয়োজনে আদালত অবমাননার অভিযোগসহ অতিরিক্ত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।এ বিষয়ে অভিযুক্ত আবদুর রাজ্জাক, মোহাম্মদ আবদুল্লাহ, নাজমুল, ফিরোজ, মোহাম্মদ জাবেরীর আলমগীর ও নুর আলমের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, দ্রুত প্রশাসনিক ও বিচারিক হস্তক্ষেপ না হলে এ বিরোধ বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। এজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ

পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা

আপডেট সময় : 12:39:46 pm, Sunday, 26 April 2026