Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

পটিয়ায় সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টা, সিএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:17:32 pm, Sunday, 22 February 2026
  • 130 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের পশ্চিম পটিয়ার বেল্লাপাড়া ইউনুস মার্কেট এলাকায় সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর ওপর বর্বরোচিত হামলা ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। আজ দুপুর ১টার দিকে বাড়ি থেকে শহরে আসার পথে একদল চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারী এই হামলা চালায়।

ঘটনার সূত্রে
জানাযায়, সাংবাদিক ইমতিয়াজ ফারুকী গাড়ি নিয়ে যাওয়ার সময় বেল্লাপাড়া ইউনুস মার্কেট এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তার পথরোধ করে। এসময় তাকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে ব্যাপক মারধর করে গুরুতর আহত করা হয়। সন্ত্রাসীরা তার ব্যক্তিগত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গাড়ির চাবি ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে অপহরণের চেষ্টাও চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারকে বিস্তারিত অবহিত করা হয়েছে। সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের পক্ষ থেকে সিএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

এদিকে, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শাহিনকে বিষয়টি জানানো হলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বর্তমানে ভিকটিম সাংবাদিক ইমতিয়াজ ফারুকী কর্ণফুলী থানায় অবস্থান করছেন এবং অভিযুক্ত কয়েকজনও সেখানে রয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য সংবাদকর্মীর ওপর এমন প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, অবিলম্বে আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

পটিয়ায় সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টা, সিএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : 12:17:32 pm, Sunday, 22 February 2026