Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

নেত্রকোনার পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 02:33:28 pm, Tuesday, 29 September 2026
  • 13 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, (নেত্রকোণা) প্রতিনিধি,

নেত্রকোণার পূর্বধলায় বাদে পুটিকা বাজার জামে মসজিদের নির্মাণাধীন মার্কেট ভেঙে ফেলার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টায় উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা বাজার এলাকায় মসজিদ কমিটি ও সর্বস্তরের এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তিতে এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মসজিদের আয় বৃদ্ধির লক্ষ্যে ওই জায়গায় একটি মার্কেট নির্মাণের কাজ চলছিল। কিন্তু রাতের আঁধারে বিএনপি নেতা আজিজুল ইসলাম ও কালাম মন্ডল এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আনোয়ার,বাশার মণ্ডলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত একযোগে অতর্কিত হামলা চালিয়ে নির্মাণাধীন মার্কেট ঘরটি গুঁড়িয়ে দেয়। হামলাকারীরা কেবল ঘরটি ভাঙচুরই করেনি, বরং নির্মাণসামগ্রী বিনষ্ট করে।

​মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাতের আঁধারে সংঘটিত এই তাণ্ডবে মসজিদের প্রায় ৫ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে এ ধরনের হীন স্বার্থচরিয়ার্থমূলক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণ।

​মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “মসজিদ আল্লাহর ঘর, আর এর সম্পদ রক্ষা করা আমাদের সবার আমানত। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতিসাধনকারী অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।” বক্তারা অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। একই সাথে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

​উক্ত প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধনে মসজিদ কমিটির সদস্যবৃন্দ ছাড়াও শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। বিশৃঙ্খলা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

​এদিকে, ঘটনার খবর পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পেয় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি জানান বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতার সাথে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

নেত্রকোনার পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : 02:33:28 pm, Tuesday, 29 September 2026