Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

নেত্রকোনায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় মূল আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:36:32 pm, Wednesday, 30 September 2026
  • 11 বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি রবিউল আওয়াল ওরফে রবিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই (মাইজপাড়া) এলাকায় ওই প্রতিবন্ধী নারীকে ফাঁকা একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. রফিক মিয়া বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি চার বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় প্রতিবেশী রবিউল আওয়াল ওরফে রবিন তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ করা হয়।
পুলিশের দাবি, ঘটনার দিন আসামি ওই নারীকে হাতের ইশারায় ডেকে নিয়ে একটি ফাঁকা ঘরে প্রবেশ করিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে এক নারী সাক্ষী ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে আসামি পালিয়ে যায়। ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়।
মামলা দায়েরের পর পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ফয়সাল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালান।
অবশেষে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে রবিউল আওয়াল ওরফে রবিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তার আসামির ডিএনএ প্রোফাইল তৈরির অনুমতি চেয়ে আদালতে পৃথক আবেদন করা হচ্ছে বলে জানিয়েছে নেত্রকোনা জেলা পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

নেত্রকোনায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় মূল আসামি গ্রেপ্তার

আপডেট সময় : 06:36:32 pm, Wednesday, 30 September 2026