Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ডবলমুরিংয়ে ১৫ আগস্টের আলোচনা সভা: সিইউজে সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদকসহ ১৫ জন আটক বেসরকারিভাবে জ্বালানি আমদানি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে, এ বিষয়ে আমাদের কোন আপত্তি নেই: বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব “প্রবাসী পল্লী” নিয়ে সিডিএ চেয়ারম্যান’র সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মতবিনিময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক

  • Reporter Name
  • আপডেট সময় : 05:30:06 pm, Sunday, 16 August 2026
  • 1 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচির অন্তর্ভুক্তির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ৫ জন গুণী ব্যক্তিকে  সম্মাননা পদক প্রদান করা হয়েছে।  শনিবার বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির আয়োজনে একাডেমি হলরুমে গুনীজনদের এ সম্মাননা দেয়া হয়।
কালচারাল একাডেমির সভাপতি অঞ্জন কুমার চিছাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুনীজনদের হাতে সম্মাননা পদক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
গারো ব্যাপিষ্ট কনভেনশন এর প্রেসিডেন্ট সুবন্ত রখো,
বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, হদি সম্প্রদায়ের প্রতিনিধি সমীরণ সিংহ, বানাই সম্প্রদায়ের প্রতিনিধি মৃনাল কান্তি বানাই,গারো ব্যাপিষ্ট কনভেনশন এর সাবেক  প্রেসিডেন্ট পংকজ মারাক,পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান খান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার।
সম্মাননা প্রাপ্তরা হলেন, হদি সম্প্রদায় থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ সন্তোষ বিশ্বাস (মরনোত্তর), গারো সম্প্রদায় থেকে বিভা সাংমা( মরনোত্তর), হাজং সম্প্রদায় থেকে হরিদাস হাজং, বানাই থেকে বিশ্বেশ্বর বানাই, কোচ থেকে যুগল কিশোর কোচ । নিজস্ব সম্প্রদায় ও সমাজে শিক্ষা, সংস্কৃতি, ভাষা এবং সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম বলেন,১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন।  দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ক্ষু নৃ গোষ্ঠীদের উন্নয়নে কাজ করে গেছেন।  আজ দেশনেত্রীর  জন্মদিন উনার প্রতি বিনম্র শ্রদ্ধা। ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি  আমরা পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে কাজ করি। গারো, হাজং, কোচ, বনাই, হদি এবং এটি এই সরকারের ১৮০ দিনের কর্মসূচির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক মানুষের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কাজ চলমান রয়েছে। এ ধরনের উদ্যোগ গুণী মানুষদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলবে।
প্রধান অতিথি  আহমেদ সাদাত বলেন,
আমি প্রথমে পদকপ্রাপ্ত গুণী ব্যক্তিদের সম্মান জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আর বর্তমান সরকার যে উদ্যোগটা নিয়েছেন যে আমাদের যে বিভিন্ন সম্প্রদায় বিশেষত গারো, হাজং  কোচ,  হদি এবং বানাই সম্প্রদায়ের লোকদের যে সম্মানিত করার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়।  আমরা সবসময় জানি পদক বা সম্মাননা সবসময় আমাদের আরো একটু সম্মানিত করে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং নতুনদের অনুপ্রেরণা যোগায়। আমি আজকে পদকপ্রাপ্ত গুণী ব্যক্তিবর্গের বক্তব্য শুনলাম এবং তাদের বক্তব্যে তারা তাদের সম্প্রদায়ের বিভিন্ন দিক তুলে ধরেছেন এবং বিভিন্ন বিষয়ে উনারা আশাবাদ ব্যক্ত করেছেন। তারা অনেকেই বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছেন। আসলে যেকোনো সম্মাননা যেকোনো ব্যক্তিকে অবশ্যই আবেগ আপ্লুত করবে। কারণ তারা দীর্ঘদিন থেকেই তাদের সমাজের জন্য তাদের সংস্কৃতি রক্ষার জন্য   দীর্ঘদিন কাজ করে গেছেন। সেজন্যই আজকে আমরা তাদের সম্মাননা দিতে পেরেছি।
শেষে কালচারাল একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক

আপডেট সময় : 05:30:06 pm, Sunday, 16 August 2026