Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

নতুন বাংলাদেশে কোন মোড়লীপনা কিংবা জমিদারী চলবে না : সিলেট অনলাইন প্রেসক্লাব

  • Reporter Name
  • আপডেট সময় : 07:45:27 pm, Sunday, 15 June 2025
  • 171 বার পড়া হয়েছে
সিনিয়র স্টাফ রিপোর্টার,
নতুন বাংলাদেশে কোন মোড়লীপনা কিংবা জমিদারী চলবে না বলে অভিমত ব্যক্ত করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। ফ্যাসিবাদ পতনের পর দেশে জমিদারী, মোড়লীপনা ও কর্তৃত্ববাদের অবসান ঘটেছে।
গতকাল বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে সাংবাদিকতার গতিপ্রকৃতি অনেকটাই বদলে গেছে। তারুণ্য নির্ভর আধুনিক সাংবাদিকতার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য প্লাটফর্ম হলো অনলাইন গণমাধ্যম। চব্বিশের ছাত্র জনতার অভ্যুথান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে অনলাইন মিডিয়ার ভূমিকা ছিল সবচেয়ে বেশী।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দেশের তথাকথিত ট্রেডিশনাল মিডিয়াগুলো সেসময় ফ্যাসিবাদকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল‌।তারা ফ্যাসিস্ট গণবিরোধী সরকারের সুবিধাভোগী দালালে পরিণত হয়েছিল। তাই অপসাংবাদিকতা, মোড়লীপনা ও তৈলবাজী বন্ধে এখনই সোচ্চার হতে হবে।
সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ বিভেদ কিংবা বৈষম্য নয়, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
সভায় বক্তারা আরো বলেন, ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণা আর সামন্তবাদী চিন্তা দিয়ে নতুন বাংলাদেশে কারো অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না। গোলামী যুগ এখন আর নাই। তরুণরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়। সুতরাং সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সকল ধরনের প্রভাব ও রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
তারা আরো বলেন, ফ্যাসিবাদের পতনের পর সাংবাদিকতায় আবারো সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পুরনো আমলের বন্দোবস্তকে ফিরিয়ে আনতে আধুনিক সাংবাদিকতাকে বিঘ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। একটি অশুভ শক্তি ও কুচক্রী মহল সাংবাদিকতায় বিভাজনের নতুন পথ তৈরী করে শিক্ষিত তরুণদের বিভ্রান্ত ও নিরুৎসাহিত করার চেষ্টা করছে।
সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ  এবিষয়ে সচেতন নাগরিক ও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।
সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল’র সিলেট প্রতিনিধি এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল মুহিত দিদার, সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মাসুদ আহমদ রনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিলেট বাংলা নিউজ সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার ও ঢাকা টাইমস এর সিলেট প্রতিনিধি লোকমান আহমদ, কার্যকরী কমিটির সদস্য টাইম বাংলা নিউজের সিলেট প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল, কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক কাজিরবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আব্দুল হাছিব প্রমুখ।
সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী ও বিভিন্ন উপকমিটি গঠন, শহীদ সাংবাদিক এটিএম তুরাব পদক চালু ও জুলাই বিপ্লবে আহত সা়ংবাদিকদের সম্মাননা প্রদান, সাংবাদিক কল্যাণ তহবিলের পরিচালনা কমিটি গঠন, প্রবাসী সদস্যদের বিধিমালা নিরুপণ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভাসহ ব্যাপক কর্মসূচী ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

নতুন বাংলাদেশে কোন মোড়লীপনা কিংবা জমিদারী চলবে না : সিলেট অনলাইন প্রেসক্লাব

আপডেট সময় : 07:45:27 pm, Sunday, 15 June 2025