Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 09:22:04 pm, Friday, 1 May 2026
  • 43 বার পড়া হয়েছে

তাইয়্যেবা জাহান, জাককানইবি প্রতিনিধি,

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতি ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে দিনব্যাপী ‘হুমায়ূন মেলা-১৪৩৩’। ‘অনুভবে এক আকাশ হুমায়ূন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সম্মুখে এই বর্ণাঢ্য মেলা অনুষ্ঠিত হয়।

সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলা এই মেলায় হুমায়ূন আহমেদের বিভিন্ন সৃষ্টিকর্ম থেকে নাটক, গান, লোক সংগীত, নৃত্য পরিবেশনা ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। এছাড়াও দর্শনার্থীদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা, হুমায়ূন সাহিত্য আড্ডা এবং ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগিতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। তিনি হুমায়ূন আহমেদের সাথে কাজের অভিজ্ঞতা ও তাঁর জীবনদর্শন নিয়ে স্মৃতিচারণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত অভিনেতা রহমত আলী এবং প্রখ্যাত অভিনেত্রী অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি।

মেলাটি মূলত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক)’ কোর্সের অংশ হিসেবে আয়োজন করা হয়। কোর্সটির তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক বাঁধন তোকদার এবং মেলার টাইটেল স্পন্সর ছিল আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ‘স্পিড’।

​কোর্স তত্ত্বাবধায়ক বাঁধন তোকদার জানান, শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও ইভেন্ট ম্যানেজমেন্টে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদের সাহিত্য ও জীবনীকে সফলভাবে তুলে ধরা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

আপডেট সময় : 09:22:04 pm, Friday, 1 May 2026