Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

দৈনিক আজকের বাংলা, সংবাদ প্রকাশের পর রাঙ্গুনিয়ার রফিকের পাশে দাঁড়ালেন প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:46:25 am, Friday, 10 December 2021
  • 328 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা, সংবাদ প্রকাশের পর রাঙ্গুনিয়ার রফিকের পাশে দাঁড়ালেন প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।।

গত ৪ ডিসেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার খোন্দকার পাড়া গ্রামের দুই কিডনি হারানো রফিককে নিয়ে ‘দুই কিডনি হারানো রফিক বাঁচতে চায়’ শিরোনামে একটি প্রতিবেদন বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনটি প্রকাশের পর দৃষ্টিগোচর হয় উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের। এরপর কিডনি রোগাক্রান্ত রফিকুল ইসলামের পাশে দাঁড়ালো প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ। দিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের নেতারা আর্থিক অনুদান নিয়ে ছুটে যান অসুস্থ রফিকের বাসায়। চিকিৎসার জন্য রফিকের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল গফুর।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক লোকমান হোসেন এ্যাপি, রাশেদ বিন মো: আলী, আবদুল জব্বার, ইউপি সদস্য আলমগীর হোসেন বাবু, খাজা শাহজাহান, মেম্বার মোহাম্মদ পিয়ারু, মো: আলমগীর ও মোহাম্মদ শফি প্রমূখ।

রফিকুল ইসলাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে ধামাইরহাট ৮নং ওয়ার্ডের খোন্দকার পাড়া গ্রামের মমতাজুল হকের একমাত্র সন্তান।

আবদুল গফুর বলেন, বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রতিবেদন প্রকাশের কারণে আমরা দুটি কিডনি হারানো অসুস্থ রফিকের আর্থিক অসচ্ছলতা কথা জানতে পারি। তাই সঙ্গে সঙ্গে উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেই। তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিক এম. মতিনকে ধন্যবাদ জানাই। একই সাথে রফিকের সাহায্যের্ত্বে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই।

নগদ আর্থিক অনুদান পাওয়ার পর আবেগাপ্লুত রফিক বলেন, আমি উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিপদের সময় তারা আমার পাশে দাঁড়িয়েছেন। প্রচন্ড আর্থিক সমস্যায় ছিলাম। কেউ সাহায্য করছিল না। আমি কিডনি রোগী। সপ্তাহে ২ বার ডায়ালাইসিস করাতে হয় হাসপাতালে গিয়ে। প্রতিবার ৫-৬ হাজার টাকা করে খরচ হয়। বন্ধু- বান্ধব ও আত্মীয় স্বজনদের কাছ থেকে এই টাকা ধার করতে হয়।

তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বেঁচে থাকার আকুতি জানিয়ে বলেন, আমি বাঁচতে চাই। আমার মা, স্ত্রী-সন্তানের মাঝে আবারো সুস্থ হয়ে ফিরে আসতে চাই। আমার স্ত্রী দেয়া কিডনিটি টাকার অভাবে প্রতিস্থাপন করাতে পারছি না।সমাজের বিত্তবানসহ রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির সহায়তা কামনা করছি। আমাকে বাঁচানো হোক, আমি বাঁচতে চাই। বেঁচে থাকার খুব ইচ্ছে আমার।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

দৈনিক আজকের বাংলা, সংবাদ প্রকাশের পর রাঙ্গুনিয়ার রফিকের পাশে দাঁড়ালেন প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ

আপডেট সময় : 02:46:25 am, Friday, 10 December 2021