Dhaka , Saturday, 15 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন আন্তর্জাতিক যুব দিবসে ScriptySphere-এর উদ্যোগে Youth Day 2026 অনুষ্ঠিত অস্ত্রোপচার শেষে ভক্তদের সুখবর দিলেন জুনিয়র এনটিআর রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাব লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত IMO ও EGMO পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে জামিনের পর বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা হেড লাইন: উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণে- ফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ও যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার চউকের ফলোআপ বৈঠকে হাসপাতালগুলোর পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নগরীর অগ্রনী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব শাখার চার কোটি আটত্রিশ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় জড়িত প্রতারক চক্রের মূল ২ হোতা গ্রেফতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে চুরি পলাশে ভূয়া সিভিল কোর্ট কমিশনার আটক জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধকরণে চসিক কমিটি গঠন নারায়ণগঞ্জে যানজট নিরসনে কঠোর পদক্ষেপ, চাষাড়া-পঞ্চবটি সড়ক সংস্কারের সিদ্ধান্ত চবিতে আরাফাত রহমান কোকো ও প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনের জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী ও মীর হেলাল উদ্দিনের জন্মদিনে চবি ছাত্রদলের দোয়া মাহফিল

দেবহাটায় হাফেজা হত্যা দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:26:32 am, Monday, 11 March 2024
  • 575 বার পড়া হয়েছে

দেবহাটায় হাফেজা হত্যা দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধ।।

ইব্রাহীম হোসেন

দেবহাটা উপজেলা প্রতিনিধি।।

দেবহাটার পারুলিয়ায় গৃহবধুকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পারুলিয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার ও তাঁর স্বামীকে আটক করে পুলিশ। শনিবার এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, নিহত নারীর নাম সায়মা খাতুন-১৮-। তিনি কালীগঞ্জ উপজেলার মৌখালী গ্রামের হারুন অর রশিদের মেয়ে। আর তাঁকে হত্যার অভিযোগে আটক স্বামীর নাম তানজিম আহম্মেদ। ছেলের বাবার নাম আব্দুস সবুর। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-সেখ মাহমুদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত সাইমা খাতুনের মা রাবেয়া খাতুন বলেন, ‘আমার মেয়ে দক্ষিণ পারুলিয়া মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসায় পড়াশোনা করত। সে প্রায় ৮ মাসের মধ্যে কোরআনের হাফেজা হয়। এরপর গত পাঁচ মাস আগে ওই মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস সবুর তাঁর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। এরপর উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়। পরে আমরা জানতে পারি, আমাদের দুই পরিবার তাবলিগের দুই গ্রুপের অনুসারী। এতে ঝামেলার সৃষ্টি হয়। তবে বিষয়টি পরে সমাধান হয়।

সাইমা খাতুনের চাচা কবির হোসেন বলেন, ‘গতকাল রাত ১২টার পরে ছেলের বাবা ফোন করে মৃত্যুর বিষয় আমাদের জানান। মৃত্যুর কারণ জানতে চাইলে ডায়রিয়া রোগে মারা গেছে বলে জানায়। আমরা ওই রাতে ছেলের বাড়িতে চলে আসি। এসে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হয়। তার আগে স্থানীয় একজন জাতীয় পরিষেবা ৯৯৯-এ কল দেওয়ায় সেখানে দ্রæত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।’ পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং তার স্বামী তানজিমকে গ্রেফতার করে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-সেখ মাহমুদ হোসেন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলা টিপে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে তিনি জানান। ওসি আরো জানান, লাশ ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

এদিকে শনিবার বাদ আসর পারুলিয়া বাসস্টান্ডে সচেতন এলাকাবাসীদের পক্ষ থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, খেদমতে খালাক ফাউন্ডেশনের দেবহাটা শাখার সভাপতি হাফেজ কারী ফজলুল হক আমিনী, হফেজ মাওলানা কামরুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, মাদ্রসার পরিচালক মুফতি আব্দুস সবুরকে পদ থেকে অপসরণ করতে হবে।

মাদ্রসার আয়-ব্যায়ের হিসাব প্রকাশ করতে হবে। বক্তারা আরো বলেন, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর পরিচালক বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি কোন কিছু বাস্তবায়ন না করে উল্টো অর্থ আত্মসৎ করে চলেয়েছেন। তিনি মাদ্রাসাটিতে কোন ম্যানেজিং কমিটি রাখেন না যাতে তার এসব কাজে বাধা হয়। তাছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের একের পর এক নির্যাতন করে আসছেন দীর্ঘদিন ধরে। তিনি হাফেজা সায়মাকে পুত্রবধু বানিয়ে তাকে দিয়ে বাড়ির কাজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের রান্নার বাবুর্চির পরিবর্তে তাকে দিয়ে রান্না করাতো।

গরীব পরিবারের সন্তান হওয়ায় সায়মা সব কিছু মুখবুজে সয্য করে যাচ্ছিল। সেটি তার মরদেহের নির্যাতনের আলামতে প্রমাণিত হয়েছে। তাকে নির্যাতনের পর হত্যার বিষয়টি ধামাচাপা দিতে ওই রাতেই দ্রুত দাফন করতে চেয়েছিলেন। কিন্তু সেটি পারেননি। এমনকি গোসলের জন্য যে সব নারীরা গিয়েছিলেন তারা যাতে কোন বিষয়ে প্রশাসনকে না বলে সে জন্য তাদেরকে ভয় দেখানো হয়। এমনকি তার অপরাধ প্রকাশ করায় হাফেজ ফজলুল হক আমিনীকে হত্যার জন্য লোক ভাড়া করা হয়েছে বলেও অভিযোগ করা হয় মানববন্ধনে। ওই মাদ্রাসার পরিচালক অনেক প্রভাবশালী হওয়ায় তিনি এঘটনা আড়াল করতে ষড়যন্ত্র করছেন। আমরা চাই প্রশাসন বিষয়টি সঠিক তদন্ত করে ৪৮ ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার পূর্বক সর্বচ্চো শাস্তি ফাঁসি কার্যকর করুক। তা না হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচির ঘোষনা করা হবে বলেও হুশিয়ারী দেওয়া হয় মানববন্ধনে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ

দেবহাটায় হাফেজা হত্যা দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধ।।

আপডেট সময় : 07:26:32 am, Monday, 11 March 2024