Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

দীর্ঘ ১০ বছরেও ঈদগাঁও মাইজ পাড়ার খালটি খননে আলোর মুখ দেখেননি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:38:00 am, Monday, 19 August 2024
  • 134 বার পড়া হয়েছে

দীর্ঘ ১০ বছরেও ঈদগাঁও মাইজ পাড়ার খালটি খননে আলোর মুখ দেখেননি।।

এম আবু হেনা সাগর- ঈদগাঁও।।

অস্তিত্ব সংকট আর দূষণের কবলে পড়েছে ঈদগাঁও মাইজ পাড়ার খালটি। বর্তমানে খালের উপর পাকা দালান ও দোকান পাট নির্মাণের হিড়িক চলছে। সুদীর্ঘ দশ বছরেও খালটি খননে কোনভাবে আলোর মুখ দেখেনি। দ্রত খননের দাবী জানান এলাকার লোকজন। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে খালের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করছেন তারা।

গ্রাম্য প্রবীণরা জানান, এ খাল দিয়ে একসময় পাল তোলা নৌকা চলাচল করত। কিন্তু সময় ও সুযোগে কালো থাবায় এখন অস্তিত্ব বিলুপ্তির পথে। এমনকি চলছে একের পর এক খাল দখলের মহোৎসব। কালের পরিক্রমায় সেই নদীর বুকে এখন পাকা-আধাপাকা দালানের মহাসমারোহ। অনেক ক্ষেত্রে দেখে বোঝার উপায় নেই যে, এটি এক সময় নদী বা খাল ছিল। একের পর এক দখলের কারণে খাল এখন নিজস্ব স্বকীয়তা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। খাল দখল করে দু’তীর ভরাট করে বিভিন্ন অবকাঠামো নির্মাণ চলছে। যেন দেখার কেউ নেই। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যত প্রজন্ম জানতেই পারবে না এখানে একটি খাল ছিল।

দেখা যায়- ঈদগাঁও মেহের ঘোনা জলনাসী যেটি উত্তর, মধ্যম ও দক্ষিন মাইজ পাড়া হয়ে চৌফলদন্ডীর বুক চিরে মহেশখালী চ্যানেল দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এখন খাল বেদখল, পানি ও মাছ শূন্য। ক্ষীণ ধারা বয়ে যাওয়া খালের এক ধারে এখন গড়া দোকান পাট ও পাকা দালান। ঈদগাঁওয়ের মাইজ পাড়ার খালটি ভরাট বললে চলে। কেউ করেছে খালের নিকটস্থ দালান, আবার কেউ করেছে দোকান ঘর। ফলে ঐ খালের অস্তিত্ব খুঁজে পাওয়া এখন মহা মুশকিল। তেমনি করে ঈদগাঁওর বৃহৎ মাইজ পাড়ার খালটি দখলের থাবায় গড়ে উঠছে নতুন নতুন স্থাপনা। অন্যদিকে খালের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে দু’কূল ছাপিয়ে পুরো গ্রাম প্লাবিত হয়ে হাটাচলাতো দুরের কথা- ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

জানা যায়, মাইজপাড়ার ঐতিহ্যবাহী খালটি সংস্কারের লক্ষ্যে দীর্ঘকাল ধরে স্থানীয় সাবেক মেম্বার ছুরুত আলমসহ কজন নানা মহলে জোর লবিং শুরু করেছিলেন বহুপূর্বে। তারই ধারাবাহিকতার দীর্ঘবছর পর বিএডিসির দু’কর্মকতা ২০১৪ সালের ৩০ জানুয়ারি ঈদগাঁও উত্তর মাইজপাড়া মোহাম্মদ হোসনের বাড়ী হতে মধ্যম-দক্ষিন মাইজ হয়ে জালালাবাদের পালাকাটা ঘুমগাছতলা পর্যন্ত খালটি পরিদর্শনও করেছিলেন। দুঃখজনক হলেও সত্য যে- মাইজ পাড়ার খালটি খনন করার মাঝ অংশে এসে খালের দু-পাড়ের মাটি ভরাটের কাজ বন্ধ হয়ে যায়। এই নিয়ে এলাকার লোকজন বর্ষাকালীন বৃষ্টিপাত আর বন্যা হলে পানি খাল দিয়ে সুষ্ঠুভাবে যাতায়াত করতে না পারায় খালের পার্শ্ববর্তী বাড়িঘরে পানি ঢুকে পড়ে।

মেম্বার বজলুর রশিদ জানান, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সুবিধার্থে খালটি খনন জরুরী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

দীর্ঘ ১০ বছরেও ঈদগাঁও মাইজ পাড়ার খালটি খননে আলোর মুখ দেখেননি।।

আপডেট সময় : 05:38:00 am, Monday, 19 August 2024