Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:51:07 pm, Sunday, 31 May 2026
  • 33 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ

এবারের পবিত্র ঈদ-উল-আযহার দীর্ঘ সাত দিনের সরকারি ছুটিতে যখন অধিকাংশ মানুষ স্বজনদের সাথে উৎসবের আমেজে মগ্ন, তখন রূপগঞ্জের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। সুদীর্ঘ এই বন্ধেও রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে দিন-রাত জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে রূপগঞ্জ উপজেলায় ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, একটি ইউনিয়ন পরিবার পরিকল্পনা ক্লিনিক (আর.ডি) এবং একটি সদর ক্লিনিক রয়েছে। এই সেবাকেন্দ্রগুলোতে নিরাপদ প্রসবসেবা (এনভিডি), প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা (পিপিএফপি), গর্ভকালীন (এএনসি) ও গর্ভ-পরবর্তী (পিএনসি) চেক-আপের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নিরবচ্ছিন্ন কাজ চলছে।

সেবা কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিস রোমানুর নাহার জানান, “সরকারি ছুটির দিনে সাধারণত বহিঃবিভাগ বন্ধ থাকলেও আমাদের জরুরি প্রসবসেবা ও আনুষঙ্গিক ক্লিনিক্যাল কার্যক্রম এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”

সেবার মান ও তদারকি প্রসঙ্গে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. শুভাগত সাহা বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো প্রসবকালীন জটিলতা কমানো এবং ঝুঁকিপূর্ণ গর্ভধারণ শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া। ছুটির এই সময়ে মাঠ পর্যায়ের সেবাদানকারীরা যাতে কোনো প্রতিকূলতার সম্মুখীন না হন, সেজন্য আমরা উপজেলা কার্যালয় থেকে সার্বক্ষণিক সাপোর্টিভ সুপারভিশন ও মনিটরিং নিশ্চিত করেছি।”

মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) মিজ প্রিয়াংকা দাস জানান, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নিয়মিত ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার মাধ্যমেই এই নিরবচ্ছিন্ন সেবা সম্ভব হচ্ছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, গোলাকান্দাইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মরিয়ম আক্তার সুইটি ছুটির দিনেও চারজন গর্ভবতী মাকে এএনসি, দুই জন মাকে পিএনসি ও দুই জন নবজাতক শিশুকে সেবা প্রদান করেছেন। একই কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক সানেবিন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়মিত দিকনির্দেশনা ও সহায়তায় ঈদের বন্ধেও তারা নিরলস কাজ করে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ছুটির দিনে বেসরকারি ক্লিনিকগুলোতে সেবার খরচ বেশি থাকলেও সরকারি এই কেন্দ্রগুলোতে বিনামূল্যে ও সুলভে ২৪ ঘণ্টা প্রসবসেবা চালু থাকায় তারা অত্যন্ত সন্তুষ্ট। কর্মকর্তাদের সরাসরি তদারকি ও মাঠকর্মীদের দায়িত্বশীলতা রূপগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

দীর্ঘ ঈদ-ছুটিতে অব্যাহত জরুরি সেবা : পেশাদারিত্বে অনন্য রূপগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ

আপডেট সময় : 12:51:07 pm, Sunday, 31 May 2026