Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

দিনাজপুরের হিলিতে রমজান মাসে বেড়েছে আখের গুড়ের বিক্রি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:41:34 am, Tuesday, 19 March 2024
  • 236 বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলিতে রমজান মাসে বেড়েছে আখের গুড়ের বিক্রি।।

কৌশিক চৌধুরী

 হিলি প্রতিনিধি।।

রমজান মাসে দিনাজপুরের হিলিতে আখের গুড় বিক্রি বেড়েছে। আগে  শীত মৌসুমে পিঠা তৈরির সময় ছাড়া তেমন একটা আখের গুড় বিক্রি হতো না।  কিন্তু রমজান মাসে ইফতারিতে শরবত তৈরির জন্য আখের গুড় বেশি কিনছেন ক্রেতারা। তারা বলছেন, সারাদিন রোজা থাকার পর ইফতারিতে শরবত বেশিরভাগ রোজাদারই পান করেন। তাই পরিবারের জন্য আখের গুড় কিনছেন তারা।

আর বিক্রেতারা বলছেন, প্রতি বছর রমজান মাসে যেমন আখের গুড় বিক্রি হয়, এবারও তাই হচ্ছে। 

আখের গুড় কিনতে আসা আনোয়ার হোসেন বলেন, বাজারে এসেছি আখের গুড় কিনতে। ইফতারিতে গুড়ের তৈরি শরবতে তৃপ্তি পাওয়া যায়। যদিও কেউ কেউ চিনির শরবত, স্যালাইনসহ অনেক কিছু ইফতারিতে ব্যবহার করেন। তবে আমার পরিবারে আমি আগে থেকেই গুড়ের তৈরি শরবত ব্যবহার করি। তাই আখের গুড় কিনতে আসছি।’
 
আরেক ক্রেতা হাসান আলী বলেন, গুড়ের দাম বাড়েনি আগেও ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিলো। এখনো ওই দামেই বিক্রি হচ্ছে। ইফতারিতে চিনির তৈরি শরবতের চেয়ে গুড়ের তৈরি শরবত অনেক ভালো লাগে। তাই বাজারে আখের গুড় কিনতে এসেছি।’
 
হিলি বাজারের গুড় ব্যবসায়ীক পিন্টু বসাক বলেন, আমরা পারিবারিক ভাবেই গুড় ব্যবসা করে আসছি। আমার বাবাও আখের গুড়, খেজুরের গুড় বিক্রি করতেন। বর্তমান আমি বিক্রি করি। আসলে গুড়ের ব্যবসা কিছুটা মৌসুমি ব্যবসায়ের মতোই। শীতের সময় খেজুরের গুড় আর গরমের সময় আখের গুড়ের চাহিদা বাড়ে। রমজানে বিক্রিও বেশ ভালো হচ্ছে।
 
হিলি বাজারের গুড় ব্যবসায়ীক ইয়াছিন রহমান বলেন, আমরা দেশের বিভিন্ন এলাকা  থেকে আখের গুড় সংগ্রহ করে বাজারে  করতাম। এখন আমাদের পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে আখের গুড়ের বড় মোকাম হয়েছে। মোকামে ১শ টাকা কেজি দরে কিনে ভ্যান যোগে হিলিতে নিয়ে আসি। গুড়  মাটির তৈরি পাত্রে করে আনতে হয় । এতে ভ্যান ভাড়াও বেশি পড়ায় হিলিতে আনতে ১১০ টাকা কেজি পরে। বর্তমানে বাজারে গুড় বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
 
এদিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দানা গুড় আমদানী হচ্ছে । ভারতীয় গুড়ের তেমন চাহিদা না থাকায় বর্তমানে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দরে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

দিনাজপুরের হিলিতে রমজান মাসে বেড়েছে আখের গুড়ের বিক্রি।।

আপডেট সময় : 04:41:34 am, Tuesday, 19 March 2024