Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

দায়িত্বভার গ্রহণ করলেন সিলেট উইমেন চেম্বারের নব নির্বাচিত পরিষদ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:10:39 pm, Monday, 15 September 2025
  • 49 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি:

সিলেট উইমেন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর উইমেন চেম্বারের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি লুবানা ইয়াসমীন শম্পা। নব নির্বাচিত পরিচালক রেহানা আফরোজ খানের পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী।

এ সময় প্রধান অতিথি বলেন, চলতি বছরের ১৩ মার্চ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশ বলে সিলেট উইমেন চেম্বারের প্রশাসক পদ হিসেবে আমার উপর দায়িত্ব অর্পণ করা হয় এবং ১৯ মার্চ আমি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণ পরবর্তী আমার একটাই লক্ষ্য ছিল, সিলেটে নারী উদ্যোক্তাদের সর্ববৃহত এই প্লাটফর্মটিকে নারীবান্ধব হিসেবে গড়ে তোলা। সেজন্য দায়িত্ব পরবর্তী দফায় দফায় পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করি। বৈঠক থেকে সদস্য কার্যক্রম বৃদ্ধি করণের লক্ষ্যে দু’দফা উদ্যোগ গ্রহণ করি। একটি সুষ্টু,নিরপেক্ষ ও উৎসব মুখর অনুষ্ঠান করণের লক্ষ্যে এই কার্যক্রমের প্রাসঙ্গিকতা ছিল। এরই ধারাবাহিকতায় ২৭৪ জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোট গ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উইমেন চেম্বারের দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচিত করে। তিনি বলেন, আজ সেই পরিষদের কাছে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে প্রত্যাশা, সিলেটে নারী উদ্যোক্তাদের জন্য মাইলফলক হয়ে উঠুক এই প্রতিষ্ঠান। নির্বাচিত পরিষদের সকল কার্যক্রম যেন নারী উদ্যোক্তা সৃষ্ঠিতে অগ্রগন্য ভূমিকায় থাকে। পরে তিনি নব নির্বাচিত পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এদিকে দায়িত্বভার গ্রহণ পরবর্তী এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সহ সভাপতি আলেয়া ফেরদৌসি তুলি বলেন, আজ উইমেন চেম্বার্সের ইতিহাসে অন্যরকম একটি দিন। যেখানে প্রথম বারের মতো কোন নির্বাচিত পরিষদ আনুষ্ঠানিক ভাবে নিজেদের দায়িত্ব গ্রহণ করলো। তিনি বলেন, আগামীতে এই প্রতিষ্ঠানের পরিধি এবং কার্যক্রম আরও বিস্তৃত হবে। সেই সাথে বাড়বে ভোটারদের সংখ্যা। একই সাথে আমাদের গৃহীত পদক্ষেপগুলো যেন সিলেটের সকল প্রান্তিক নারী উদ্যোক্তাদের পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রাখতে পারে-সেদিকে হবে নতুন পরিষদের পথ চলা।

নব নির্বাচিত সভাপতি লুবানা ইয়াসমীন শম্পা বলেন, প্রতিষ্ঠার পর থেকে উৎসব মুখর পরিবেশে সিলেট উইমেন চেম্বারে প্রথম একটি নির্বাচন। এই নির্বাচনে প্রতিযোগীতা থাকলেও প্রতিহিংসা ছিল না। ছিল সকল শ্রেণীর ভোটারদের মধ্যে একটি আনন্দময় পরিবেশ। এই পরিবেশ রক্ষায় নি:সন্দেহে সকলের অবদান অস্বীকার করার উপায় নেই। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। তিনি নির্বাচন সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে সফল করার জন্য প্রশাসক, নির্বাচন পরিচালনা বোর্ড,জেলা প্রশাসক মহোদয় সহ জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিল্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। লুবানা ইয়াসমীন বলেন, আজ আনন্দঘন এই মুহুর্তে আমাদের প্রতিশ্রুতি থাকবে, দল মতের উর্ধ্বে উঠে এই পরিষদ সিলেটের নারী উদ্যোক্তাদের কল্যানে নিজেদের সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাবে।

দায়িত্বভার গ্রহণকালীন নবনির্বাচিত পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, মিসেস সামা হক চৌধুরী,জাকিরা ফাতেমা লিমি চৌধুরী,সাইমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান,রেহানা ফারুক শিরীন,আসমাউল হাসনা খান,গাজী জিনাত আফজা,শাহানা আক্তার ও তাহমিনা হাসান চৌধুরী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

দায়িত্বভার গ্রহণ করলেন সিলেট উইমেন চেম্বারের নব নির্বাচিত পরিষদ

আপডেট সময় : 06:10:39 pm, Monday, 15 September 2025