Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রূপগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ, লিফলেট বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:40:13 pm, Friday, 18 April 2025
  • 149 বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রূপগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ, লিফলেট বিতরণ

মোঃ আবু কাওছার মিঠু, নারায়ণগঞ্জ প্রতিনিধি
   
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ মজলিসের সূরা ও কর্মপরিষদ সদস্য এবং সামাজিক সংগঠন রূপগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত এ গণসংযোগ গতকাল ১৮এপ্রিল শুক্রবার মুড়াপাড়া ঐতিহ্যবাহী শাহী মসজিদে জুমা আদায়ের পর তিনি উদ্বোধন করেন। পরে রূপগঞ্জের মুড়াপাড়া, ভুলতা, গাউছিয়া, কাঞ্চন, তারাবো ও গোলাকান্দাইল নতুন বাজারসহ আশপাশের এলাকায় তিনি গণসংযোগ করেছেন। 
এ সময় জামায়াতে ইসলামীর রূপগঞ্জ দক্ষিণ উপজেলার আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারী আনিসুর রহমান, রূপগঞ্জ উত্তর উপজেলার আমির আব্দুল মজিদ, সেক্রেটারী খাইরুল ইসলাম, রূপগঞ্জ পশ্চিম উপজেলার আমির মাওলানা ফারুক আহম্মেদ, সেক্রেটারী মোহাম্মদ হানিফ ভুঁইয়াসহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ার হোসেন মোল্লা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালন কালে কোন দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে। সকল সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়ন মূলক কাজ করা হবে। আওয়ামীলীগ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু এদেশের জনগণ আওয়ামীলীগকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। জামায়াতে ইসলামী ও জনগণ একই সুতোয় গাঁথা। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে। বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে তিনি ইসলামের ছায়াতলে আসার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।
ছাত্র-জনতা তাজা বুকের রক্ত দিয়ে ৫আগস্ট বিজয় নিয়ে এসেছে। আগামিতেও ফ্যাসিবাদ রুখতে তারা ভূমিকা রাখবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সৎ এবং যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই স্লোগানে আকৃষ্ট হয়ে অনেক জামায়াত ইসলামের দিকে ঝুঁকছেন বলে তিনি দাবি করেন।   

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রূপগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ, লিফলেট বিতরণ

আপডেট সময় : 02:40:13 pm, Friday, 18 April 2025