Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে? জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

  • Reporter Name
  • আপডেট সময় : 03:44:36 pm, Saturday, 18 July 2026
  • 1 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই তুলনামূলক কম গুরুত্বের হিসেবে দেখলেও ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের জন্য ম্যাচটি হতে পারে ব্যক্তিগত অর্জনের বড় একটি সুযোগ। ইংল্যান্ডের বিপক্ষে শনিবারের ম্যাচের আগে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, এমবাপ্পে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত।

যদিও ফরাসি কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে একাদশে কয়েকটি পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন দেশম।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপ্পে। ফ্রান্স শিরোপার লড়াই থেকে বিদায় নিলেও গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা এখনো রয়েছে তার সামনে। বর্তমানে তার গোলসংখ্যা ৮, যা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সমান। তবে একটি অতিরিক্ত অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের লড়াইয়ে আপাতত এগিয়ে রয়েছেন মেসি।

ফিফার নিয়ম অনুযায়ী, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে করা গোলও গোল্ডেন বুটের হিসাবের অন্তর্ভুক্ত। ফলে ইংল্যান্ডের বিপক্ষে গোল করতে পারলে এমবাপ্পে আবারও শীর্ষে উঠে আসার সুযোগ পাবেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘কিছু খেলোয়াড় খেলবে, আবার ব্যক্তিগত কারণে কেউ কেউ নাও খেলতে পারে। তবে প্রধান কোচ হিসেবে আগামী ম্যাচে সেরা ফল নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, সেটাই করার চেষ্টা করব।’

দলের সম্ভাব্য পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে কয়েকটি বিকল্প পরিকল্পনা রয়েছে। খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত আলোচনা প্রকাশ করতে চাই না। তবে এটুকু বলতে পারি, দলে কিছু পরিবর্তন আসবে।’

ফলে এমবাপ্পে একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে দেশমের বক্তব্যে স্পষ্ট, ফরাসি এই তারকা শারীরিকভাবে খেলতে প্রস্তুত। আর যদি তিনি গোল করতে ব্যর্থ হন কিংবা মাঠেই না নামেন, তাহলে গোল্ডেন বুট জয়ের দৌড়ে লিওনেল মেসির অবস্থান আরও শক্তিশালী হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

আপডেট সময় : 03:44:36 pm, Saturday, 18 July 2026