Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার অতিবৃষ্টিতে ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবিতে দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র ১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত মৌলভীবাজার পিটিআইয়ে প্রশিক্ষণে এসি ও খাবারের মান নিয়ে অসন্তোষ ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হলে বিএনপি আরও শক্তিশালী হবে:- ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:58:31 pm, Wednesday, 25 March 2026
  • 33 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখা তৃণমূলের নেতাকর্মীদের অবদানের যথাযথ মূল্যায়ন হলে বিএনপি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার বিকেলে পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে অংশ নেন সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সহ সভাপতি শামসুল আলম, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহানগর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সাইফুল আলমসহ বিএনপির নেতৃবৃন্দ।

মেয়র বলেন, গত ১৬ বছরে তৃণমূলের অসংখ্য নেতাকর্মী মামলা, হামলা, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই ঘরে থাকতে পারেননি, ঈদের দিনেও পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে পারেননি। পুলিশি হয়রানি, হুমকি ধমকি সবকিছুর মধ্যেও তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। তাদের ত্যাগ ও শ্রমের ওপর দাঁড়িয়েই আজ দল ক্ষমতায় এসেছে। তাই তাদের যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি। মোশাররফ হোসেন দীপ্তির মতো অনেক নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য, দলের জন্য কাজ করেছে। বিশেষ করে নগরীর ৯, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা কঠিন সময়ে সাহসিকতার সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন এবং দলকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা নেতাদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে। অনেকে এমপি, মন্ত্রী বা মেয়র হয়েছেন, কিন্তু তৃণমূলের কর্মীদের অবদান যেন উপেক্ষিত না হয়, সেদিকে নজর দিতে হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি। দেশনায়ক তারেক রহমান এখন রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এসব কার্যক্রম সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেয়র আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য প্রথমবারের মতো ৫ হাজার টাকা করে ঈদ বোনাস প্রদান করা হয়েছে এবং এ খাতে ১ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।

সরকারবিরোধী অপপ্রচারের সমালোচনা করে মেয়র বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে এবং নির্বাচন ছিল উৎসবমুখর। পরাজিত পক্ষ ভিত্তিহীন অভিযোগ তুলছে। মিথ্যার উপর কেউ রাজনীতি করতে চাইলে বাংলাদেশের মানুষ তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আমরা যারা তৃণমূলের কর্মী হিসেবে গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমাদের নেতা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই যেভাবে সমাজের পিছিয়ে পড়া নারী, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছেন, তাতে স্পষ্ট, আমাদের আন্দোলন সংগ্রাম বৃথা যায়নি। বিএনপির হাত ধরেই দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হলে বিএনপি আরও শক্তিশালী হবে:- ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 12:58:31 pm, Wednesday, 25 March 2026