Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন

তিতাসে ট্রাক্টর চালককে হত্যার পর ৬টুকরো করে ফেলে দেয় নদীতে/বিচ্ছিন্ন দুই হাতের পর উদ্ধার দুই পায়ের ৪টুকরো

  • Reporter Name
  • আপডেট সময় : 06:15:26 pm, Wednesday, 13 August 2025
  • 125 বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাসের শাহবৃদ্ধি গ্রামের ট্রাক্টর চালক নজরুল ইসলাম ভূঁইয়া (৩৮) হত্যাকাণ্ডের ৪দিন পর খণ্ডিত দুই হাত উদ্ধারের দুইদিন পর দুই পায়ের ৪টুকরো বিচ্ছিন্ন অংশ পায় গ্রামবাসী।গত ১১আগস্ট সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পার্শবর্তী বালুয়াকান্দি পশ্চিম পাড়া মাইঠ্যা নদীতে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি বস্তা থেকে এ দেহাংশগুলো উদ্ধার করে।
এঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করায় পার্শবর্তী মজিদপুর মধ্যপাড়ার মজু মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন ও তার স্ত্রী স্মৃতি আক্তারকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ১১আগস্ট রাতে বালুয়াকান্দি গ্রামবাসীর নিকট থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ভাসমান ব্যাগ থেকে দু’টি পায়ের খণ্ডিত চারটি টুকরো উদ্ধার করে। এ নিয়ে মোট ৬টুকরো দেহাংশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো মাথা ও দেহ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৬আগস্ট রাত ১০টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি গ্রামের হানিফ ভূইয়ার ছেলে ট্রাক্টর চালক নজরুল ইসলাম ভূইয়াকে ফোনে ডেকে নিয়ে মোহাম্মদ হোসেন ও তার স্ত্রী স্মৃতি আক্তার পরিকল্পিতভাবে হত্যা করে বলে জানা যায়। তবে তারা স্বামী-স্ত্রী এমন নৃশংস কাজ করতে পারবে না বলে দাবী এলাকাবাসীর। এ ঘটনায় অদৃশ্য কোন হাত ও রহস্য রয়েছে বলেও তারা সামাজিক মাধ্যম ফেসবুকে দাবী করেন।
নিহতের বাবা হানিফ ভূইয়া থানায় জিডি করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় স্মৃতি আক্তার ও মোহাম্মদ হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী নজরুলের দুই হাতের খণ্ডিত অংশ পাওয়া যায় গ্রামের উত্তর পাশের তিতাস নদীতে।
হত্যার ঘটনা প্রকাশের পর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিষয়টি “পরকিয়া জনিত ক্ষোভ থেকে হত্যা” এমন চাউর উঠলেও ধৃত স্বামী-স্ত্রী’র বক্তব্য ও পুলিশের বিবৃতিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের পরিবারের দাবি ভিন্নতা ও রহস্য আরও বাড়তে থাকে।নিহতের বাবা হানিফ দাবি করেন, তার ছেলে মোটেও পরকিয়ায় লিপ্ত ছিলো না, পুর্বে কোন অভিযোগও উঠেনি। হত্যার পর এগুলো একটা মহলের ইন্ধন চলছে। তিনি দাবি করেন, এ হত্যাকাণ্ডের আরও একাধিক ব্যক্তি জড়িত। গভীর তদন্তের মাধ্যমে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি তার।
এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ (ও.সি) মো. শহীদ উল্যাহ  সাংবাদিকদের বলেন, নজরুল হত্যায় জড়িত স্বামী-স্ত্রী দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।নিহতের পরিবারের দাবি অনুযায়ী আমরা অভিযান ও তদন্ত কার্যক্রম চালাচ্ছি। কেউ জড়িত থাকলে, তাকেও আইনের আওতায় আনা হবে। এ পর্যন্ত পৃথক স্থান থেকে দুইটি ব্যাগে হাত ও পায়ের ৬টুকরো উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত

তিতাসে ট্রাক্টর চালককে হত্যার পর ৬টুকরো করে ফেলে দেয় নদীতে/বিচ্ছিন্ন দুই হাতের পর উদ্ধার দুই পায়ের ৪টুকরো

আপডেট সময় : 06:15:26 pm, Wednesday, 13 August 2025