Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তারাকান্দায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:29:40 am, Sunday, 30 June 2024
  • 157 বার পড়া হয়েছে

তারাকান্দায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ।।

ফজলে এলাহি ঢালী- ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের নিশুন্দাকান্দি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজু শেখ -৩৫- এর বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজু শেখের স্ত্রী কামরুন্নাহার।২৯ জুন দিনগত রাতে তিনি এই অভিযোগটি দায়ের করেছেন।

তারাকান্দা থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে,স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজুশেখের পরিবারের সাথে পারিবারিক বিরোধের জেরে ২৮ জুন দিনগত রাত ১০ টায় রাজুশেখের বাড়ীতে হামলা চালায় প্রতিবেশী লাক মিয়া -৬০- কাজল মিয়া- ৫০- অনিক মিয়া -২৬- শামীম মিয়া -৩০- মানিক মিয়া -২৭- মিজান মিয়া -২২- সিজান মিয়া -১৯- ও মোশারফ হোসেন -৩০-।এ সময় তারা রাজু শেখের বসত ঘর কুপিয়ে এবং আসবাবপত্র তছনছ করে বলে থানায় অভিযোগ করেন কামরুন্নাহার।

এ বিষয়ে গালাগাঁও ইউনিয়নের নিশুন্দাকান্দি- ২ নং ওয়ার্ডে,র সাবেক মেম্বার সাহেব আলী জানান- রাজু শেখ ও শামীম মেম্বার একই বাড়ীর বাসিন্দা ও চাচাতো ভাই।গত কিছুদিন যাবৎ তাদের মাঝে বিভিন্ন বিষয়ে গন্ডগোল চলছে।শুনেছি কয়েকদিন আগে মামলাও হয়েছে।রাজু শেখকে আসামি করে শামীম মেম্বারের ভাই অনিক মামলা করেছে।এদিকে বাড়িঘরের হামলা ভাংচুরের সময় কোন হট্টগুলের শব্দ না পেলেও বাড়ীর মহিলারা যখন চিৎকার চেচাঁমেচি করে আমার বাড়ীর সামনে জড়ো হয় তখন হামলার বিষয়টি রাজু শেখের বাড়ীর মহিলাদের কাছে শুনেছি।

বিষয়টি অস্বীকার করে  অনিক মিয়া জানান- গত ২১ জুন সন্ধ্যায় মানিকদীর ব্রীজের পাশে আ. হেকিমের মনোহারি দোকানের সামনে রাস্থায় আমার সাথে ঝগড়া হয় রাজু শেখের সাথে।এক পর্যায়ে হাতাহাতিও হয়।পরবর্তীতে আমরা থানায় রাজু শেখসহ অন্যান্যদের নামে মামলা দায়ের করি।মামলা দায়েরের পর আসামী রাজু শেখসহ অন্যান্যরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।এতে আমাদের কারও কোন সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে অনিকের বড়ভাই নিশুন্দাকান্দি -২নং ওয়ার্ডের- বর্তমান মেম্বার শামীম মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম জানান- গত ২১ জুনের ঘটনায় রাজু শেখসহ অপরাপর ৮ জনের নামে থানায় ১৪৩- ৩৪১- ৩২৩- ৩২৬- ৩০৭- ৩৭৯- ৫০৬- ২- ১১৪ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা দায়ের করেছেন একই গ্রামের প্রতিবেশী খাজালউদ্দিনের ছেলে অনিক মিয়া।

এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াজেদ আলী জানান- পূর্বের বিভিন্ন ঘটনার জের ধরে থানায় রাজু শেখের বিরুদ্ধে তার চাচাতো ভাই অনিক মিয়া বাদী হয়ে মামলা দায়েরের পর রাজু শেখের বাড়ীঘরে হামলার ঘটনা ঘটে।ঘটনার সূত্রে রাজু শেখের স্ত্রী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

তারাকান্দায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ।।

আপডেট সময় : 08:29:40 am, Sunday, 30 June 2024