Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু মনোনয়ন না পেয়েও থেমে নেই—নেতৃত্বের পথে নতুন লক্ষ্য, মেয়র নির্বাচনে চোখ আদিতমারীতে র‍্যাবের ঝটিকা অভিযান: বেগুন ক্ষেতের মাটির নিচে মিলল ২০০ বোতল মাদক পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী আলাদিতে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:58 am, Sunday, 18 July 2021
  • 230 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী আলাদিতে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

 ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী হাট আলাদিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন অঞ্চল থেকেই এ হাটে নিজেদের পশু নিয়ে আসেন বিক্রেতারা। স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে চলছে হাটের বেচাকেনা। ক্রেতাদের সমাগম বাড়ায় গরুর দাম কিছুটা বেড়েছে। এতে হতাশাগ্রস্থ খামারিদের মুখে কিছুটা হাসি ফুটেছে।

এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ততই বাড়ছে হাটে। আজ শনিবার হাটের দিনে ছোট-বড় ও মাঝারি আকারের অসংখ্য দেশিয় গরু উঠেছে। ৩৫ হাজার থেকে শুরু করে ৪ লাখ টাকার গরুও এসেছে হাটে।

উল্লেখ্য যে,কোরবানির এই পশুর হাট সাধারণত অস্থায়ী। প্রধানত,ঈদুল ফিতর ও ঈদুল আঝহাসহ, অন্যান্য ধর্মের ঐতিহ্যবাহী পূজাকে কেন্দ্র করে এই হাট বসানো হয়।তবে মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় এই আলাদির পশুর হাট যেন নতুন জীবন ফিরে পায়।

গরু কিনতে আসা জুয়েল ইসলাম জানান,বাজারে গরুর দাম সন্তোষজনক। খুব বেশিও না আবার কমও না।আমি ৮১ হাজার টাকায় একটি গরু কিনেছি।

বিক্রেতা তুহিন হোসেন তুষার বলেন,আমি ১২টু গরু ষাড় নিয়ে এসেছিলাম,এর মধ্যে ৬ টি বিক্রি হয়ে গেছে।আশা করছি আগামী দু-এক দিনের মধ্যে বাকি ষাড়গুলো বিক্রি হয়ে যাবে।

এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক ছাগলও নিয়ে এসেছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে গত বছর থেকে এবার দামও কিছুটা কম।

ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান,রুহিয়া,বালিয়াডাঙ্গী,নেকমরদ,রানীশংকৈলসহ বিভিন্ন স্থান থেকে খামারি ও বিক্রেতারা গরু, ছাগল, ভেড়া নিয়ে এসেছেন আলাদির হাটে। এছাড়া পঞ্চগড় , দিনাজপুর, রংপুরসহ বিভিন্ন শহরগুলোর মহাজনদের এ হাটে কোরবানির পশু কিনতে দেখা গেছে। ফলে গত গত বুধবারের হাটের চেয়ে আজকের হাটে কোরবানির পশুর দাম কিছুটা বেড়েছে।

এই পশুর হাটের দায়িত্বে থাকা ৭নং চিলারং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হৃষিকেশ রায় লিটন জানান,স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনার চেষ্টা করা হচ্ছে,আমরা বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি টিম গঠন করে মানুষকে সচেতন করছি।বাজারে গরুর আমদানি ভালো।যতই ঈদের দিন ঘনিয়ে আসবে ক্রেতার সংখ্যা ততই বাড়বে বলে আশা করছে বাজার কর্তৃপক্ষ।

এদিকে ক্রেতাদের সুবিধার্থে হাট ইজারাদারের পক্ষে ভ্যাকসিন দিয়ে গরু মোটাজাত, অসুস্থ্য ও গর্ভবতি গরু চেনার জন্য হাটে পশু চিকিৎসক রাখার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী আলাদিতে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

আপডেট সময় : 12:22:58 am, Sunday, 18 July 2021