Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁওয়ে কৃষিতে সংযুক্ত ১১শ হেক্টর জমি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:40:41 am, Thursday, 5 September 2024
  • 145 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে কৃষিতে সংযুক্ত ১১শ হেক্টর জমি।।

জসীমউদ্দীন ইতি

ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১২ কিমি নোনার খাল খনন করায় কৃষকের চাষাবাদে কৃষিতে নতুন করে সংযুক্ত হলো ১১শ হেক্টর কৃষিজমি।হরিপুর উপজেলার যাদুরানী ব্রিজ থেকে দনগাঁও ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার নোনার খালের খননের কাজ গত জুন মাসে শেষ হয়েছে।

এতে ২ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে বরেন্দ্র অফিস সূত্রে জানা গেছে। নোনার খাল সংস্কার ও খননের ফলে পানির প্রবাহ এবং কৃষক চলতি রোপা আমন মৌসুমে বিনামূল্যে পাচ্ছেন সেচ সুবিধা।

এ নিয়ে ওই এলাকার কেনেলের দুই ধারে প্রায় ৫০ বছর ধরে অনাবাদি ৮ হাজার বিঘা কৃষিজমি কৃষিতে নতুন করে সংযুক্ত হলো। জেলেরাও স্বপ্ন বুনছেন নোনার বুকে হরেক রকম দেশীয় প্রজাতির মাছ ধরার।

জেলে কালু মিঞা বলেন, একসময় এই নোনায় বারো মাসেই নদের মতো পানির প্রবাহ থাকত। আমরা নৌকা ও কলার ভেলায় চরে জাল দিয়ে বিভিন্ন প্রজাতির দেশী মাছ ধরতাম। বর্ষাকালে চারদিকে পানি থইথই করত। কিন্তু কালের প্রবাহে আজ সবই বিলুপ্তির পথে। নদ ও নোনার বুকে পড়েছে চর। দীর্ঘদিন পর হলেও নোনার খাল খনন করার কারণে আমরা অনেক খুশি।

কৃষক আনিসুর বলেন- বর্ষাকালে নোনায় অতিরিক্ত পানি থাকার কারণে শতশত বিঘা জমি অনাবাদি থাকত- এতে আমরা রোপা আমনের চাষ করতে পারতাম না। দেরিতে হলেও নোনার খাল খনন হওয়ার কারণে এবার আমরা কেনেলের দুই ধারের জমিগুলোতে রোপা আমনের আবাদ করেছি। এখন কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটবে।

হরিপুর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল বলেন, কৃষি খাতে উন্নয়ন ও সেচ ব্যবস্থা কৃষকের হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং মৎস্য চাষের সম্প্রসারণ ঘটানোর উদ্দেশ্যে সরকারিভাবে আমাদের প্রকল্পের মাধ্যমে এ উপজেলার যাদুরানী ব্রিজ থেকে দনগাঁও ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার নোনার খাল ২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে খনন করা হয়েছে। এতে ওই এলাকার কৃষক কেনেলের দুই ধারে অনাবাদি ১১শ হেক্টর জমি কৃষিকাজের সুবিধা ভোগ করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন কালবেলাকে বলেন, নোনার খাল সংস্কার ও খননের ফলে কৃষিজমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেল এবং কৃষক একধাপ এগিয়ে গেলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

ঠাকুরগাঁওয়ে কৃষিতে সংযুক্ত ১১শ হেক্টর জমি।।

আপডেট সময় : 11:40:41 am, Thursday, 5 September 2024