Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:08:59 pm, Monday, 22 April 2024
  • 128 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।।

মো আসাদুজ্জামান
ঠাকুরগাঁও সংবাদদাতা।।
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে শর্তের বেড়াজালে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার প্রেসকাবের ভিআইপি হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাবু বলেন, শর্তের বেড়াজালে এবারের বৈশাখী মেলাকে আবদ্ধ করা হয়েছে। ইতিপূর্বে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে বাঙালি তথা দেশীয় সংস্কৃতিকে লালন-পালন ও উপস্থাপন করতেই বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় কোন ধরনের অশ্লীল, অনৈতিক ও ধর্মীয় অনুভ’তিকে আঘাত লাগে এমন কোন কার্যকলাপ হয়নি। এছাড়াও মেলায় অতীতে কোন ধরনের লটারী, র‌্যাফেল ড্র, ভ্যারাইটি শো, সার্কাস ইত্যাদি প্রদর্শিত হয়। মেলায় মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বাঙালি সংস্কৃতির প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে যেমন খুশি তেমন সাজো, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, হাতের সুন্দর লেখা, রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক নৃত্য ও লোকনৃত্য, লোকক্রীড়া, ঘুড়ি ওড়ানো, লাঠি খেলা, লোক সঙ্গীত, দেশাত্ববোধক গান, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, আলোকচিত্র এবং দেওয়াল পত্রিকাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি শুধু আলপনা সংসদের মেলা নয় এটি মূলত একটি সাংস্কৃতিক উৎসবও বটে।
তিনি আরও বলেন, ইতিপূর্বে বৈশাখী মেলা ৭দিন ব্যাপী হয়ে আসলেও এ বছর ৪ দিন ব্যাপী করতে ২১টি শর্তপূরণ সাপেক্ষে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি প্রদান করা হয়। তবে রোববার থেকে মেলা শুরুর একদিন পূর্বে শনিবার অনুমতি প্রদান করে প্রশাসন। ২১ টি শর্তের মধ্যে বেশ কয়েকটি শর্ত একদিনে পূরণ প্রায় অসম্ভব। ৩৮ বছরের আলপনা সংসদের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে জেলা প্রাসন ও পুলিশ প্রশাসন এবার কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ করার প্রকারান্তরে বন্ধ করারই পাঁয়তারা করছেন। তাদের এই তৎপরতা মূলত বাঙালি সংস্কৃতির সুস্থ ধারার বিকাশকে বাধাগ্রস্থ করছে। তাই এ অপতৎপরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা শর্তের বেড়াজাল ভেঙ্গে বাঙালি সংস্কৃতির চর্চা, লালন-পালন ও বিকাশের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম-ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু-নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মো: আব্দুল লতিফসহ সংগঠনের বিভিন্ন সদস্য ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।।

আপডেট সময় : 01:08:59 pm, Monday, 22 April 2024