Dhaka , Wednesday, 22 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন মাদারীপুরে র‌্যাবের হাতে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ ও পরিবেশ-পরিচ্ছন্নতা উন্নয়নে নারায়ণগঞ্জে সমন্বয়ক সভা ফুটবল সমর্থকদের উস্কানিকে কেন্দ্র করে ফতুল্লায় সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা মধুপুরের কোনাবাড়ি গ্রামের ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা, আতঙ্কে বাসিন্দারা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী রামগঞ্জে বাপ ডেকেও নিস্তার না পাওয়া স্ত্রীর বীরপুরুষ এখন পুলিশের খাঁচায় বন্দি পরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকেই শুরু করতে হবে- মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাষ্ট্রীয় অতিথি ভবনে চট্টগ্রাম মহানগর সৈনিক লীগের সভাপতি, নিরাপত্তাব্যবস্থা ও অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন, গ্রেপ্তারের দাবি শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদ স্মরণে আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন মেঘনা নদীতে নিখোঁজের দুই দিন পর স্কুল ছাএের মরদেহ উদ্ধার শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে ‘এক্সক্লুসিভ লিংকডইন সেশন’ অনুষ্ঠিত জিয়াউল আহসানের রূপগঞ্জের জলসিঁড়ির ৮তলা বাড়িতে দুদকের অভিযান পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ শিশু আয়নী হত্যা মামলার রায়ে একমাত্র আসামী রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের যানজট কমাতে হাসপাতালগুলোর নকশা ও পার্কিংয়ে কড়া নজর সিডিএ’র চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ওআইসি দেশগুলোর উদ্যোগে ১০০০ দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সীতাকুণ্ডে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে STP Association-এর প্রতিবাদ পূবাইলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সরাইলে জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল ধ্বংস রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা

ট্রেন দুর্ঘটনা রোধে স্বয়ংক্রিয় পদ্ধতি উদ্ভাবন করেছে ঈশ্বরদীর রাইয়ান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:58:45 am, Wednesday, 3 July 2024
  • 134 বার পড়া হয়েছে

ট্রেন দুর্ঘটনা রোধে স্বয়ংক্রিয় পদ্ধতি উদ্ভাবন করেছে ঈশ্বরদীর রাইয়ান।।

পাবনা প্রতিনিধি।।
   
ট্রেন দুর্ঘটনায় স্বয়ংক্রিয় প্রতিরোধক পদ্ধতি উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার ভাষা শহীদ বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণির ছাত্র রাইয়ান আজাদ অঙ্কুর। 
অঙ্কুর ঈশ্বরদী পৌর শহরের হাসিবুল আজাদের ছেলে। 
জানা যায়- উদ্ভাবিত এই পদ্ধতি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্বয়ংক্রিয়ভাবে চালকের কাছে বার্তা পৌঁছাবে এবং স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটিয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা করবে। 
এছাড়া এই পদ্ধতিতে কোনো স্থানে রেল সংযোগ বিচ্ছিন্ন হলে বা রেল লাইনের পাত বেঁকে গেলে স্বয়ংক্রিয়ভাবে স্টেশন মাস্টার ও ট্রেন চালকের কাছে সংকেত পাঠানো যাবে। 
ফলে আগে থেকেই সংকেত পাওয়ায় দুর্ঘটনা রোধ সম্ভব বলে মনে করছে রাইয়ান। মাত্র ৫ মাসের চেষ্টায় এই পদ্ধতি উদ্ভাবন করতে রাইয়ানের খরচ হয়েছে মাত্র ৩ হাজার টাকা।
এ বিষয়ে জানতে চাইলে রাইয়ান জানান- চলতি বছরের ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহতসহ বেশ কয়েকজন আহত হন। 
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। এ ধরনের ঘটনায় কীভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় সেই চিন্তা থেকেই এ প্রতিরোধক পদ্ধতি উদ্ভাবন করেছি।
ভাষা শহীদ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন- রাইয়ান পড়াশোনা ও খেলাধুলায় সব সময়ই মেধাবী। 
পড়াশোনার পাশাপাশি তার এই উদ্ভাবনে আমরা গর্বিত। বিদ্যালয়ের পক্ষ থেকে তার এই কর্মকাণ্ডকে আমরা সব সময়ই সহযোগিতা করেছি। 
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- সুবীর  কুমার দাস জানান- ঈশ্বরদীর মেধাবী ছাত্র রাইয়ান ট্রেন দুর্ঘটনায় স্বয়ংক্রিয় প্রতিরোধক পদ্ধতি উদ্ভাবন করেছে। 
তার উদ্ভাবিত পদ্ধতি নিয়ে সে গত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ প্রতিযোগিতায় উপজেলা ও জেলায় ১ম হয়ে জাতীয় পর্যায়েও অংশগ্রহণ করেছিল। 
এছাড়া বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ এ অংশগ্রহণ করে সে উপজেলায় প্রথম এবং জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার এই 
উদ্ভাবন পদ্ধতি সম্পর্কে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকতাদের অবগত করা হবে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এই পদ্ধতিকে কাজে লাগিয়ে রেলের দুর্ঘটনা রোধ করা সম্ভব কিনা। 
পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক -ডিআরএম- শাহ সুফি নূর মোহাম্মদ বলেন- সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। 
ঐ শিক্ষার্থীর উদ্ভাবিত পদ্ধতি প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ের জন্য তাকে পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে ডাকা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

ট্রেন দুর্ঘটনা রোধে স্বয়ংক্রিয় পদ্ধতি উদ্ভাবন করেছে ঈশ্বরদীর রাইয়ান।।

আপডেট সময় : 11:58:45 am, Wednesday, 3 July 2024