Dhaka , Wednesday, 22 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন রাঙ্গুনিয়া থেকে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার,অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার বন্যায় কবলিত এলাকার শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সহয়তা প্রদান করেন প্রবাসী অনলাইন গ্রুপ-সৌদি আরব (দাম্মাম) বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন মাদারীপুরে র‌্যাবের হাতে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১

ঝালকাঠি কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:00:36 am, Wednesday, 31 July 2024
  • 90 বার পড়া হয়েছে

ঝালকাঠি কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠি কারাগারসহ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত সতর্কতার জন্য যোগ করা হয়েছে সেনা সদস্যদেরও। দেশের বিভিন্ন স্থানে সংঘাত সহিংসতা থাকলেও এ জেলায় সহাবস্থান পরিবেশ বিরাজ করছে।

ঝালকাঠি কারাগার ও গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান, জনবহুল মোড়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  অতিরিক্ত সতর্কতার জন্য যোগ করা হয়েছে সেনা সদস্যদেরও। দেশের বিভিন্ন স্থানে সংঘাত সহিংসতা থাকলেও শান্তিপুর্ণ ঝালকাঠি জেলায় সহাবস্থান পরিবেশ বিরাজ করছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ঝালকাঠি জেলা কারাগারের আরপি গেইট (প্রবেশদ্বার) রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। কারারক্ষিদের প্রহরার পাশাপাশি একাধিক সেনা সদস্যও রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। মহিলা কারারক্ষিও দায়িত্বে রয়েছেন সেখানে। বর্তমান পরিবেশ-পরিস্থিতির কারণে দর্শনার্থীদের স্বাক্ষাৎ বন্ধ রয়েছে। তাই কারা সংশ্লিষ্টদের বাইরে কাউকে কারাগার এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারাগারের প্রধান ফটকের সামনে সেনা সদস্য ও কারারক্ষীরা রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। পুর্ণাঙ্গ ইউনিফর্মে অগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে দাড়িয়ে তারা দায়িত্ব পালন করছেন।

ঝালকাঠি জেলা কারাগারের তত্বাবধায়ক মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জেল হোসেন খান বলেন- বর্তমান পরিস্থিতিতে সার্বিক দিক বিবেচনায় সর্বোচ্চ সতর্কতায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। বাইরে যেমন নিরাপত্তার বিষয়টি রয়েছে- কারাভ্যান্তরেও তেমনি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে ঝালকাঠি জেলা কারাগারে জঙ্গি- উগ্রবাদ- দস্যু এবং ঝুকিপুর্ণ কোনো আসামি বন্ধী নাই। তাছাড়া অন্যান্য জেলায় কোটা আন্দোলনকারী বন্ধী থাকলেও ঝালকাঠি জেলায় কোটা আন্দোলন নেই। তাই কোনো আন্দোলনকারীও কারাগারে নেই। কারাগারের ভিতরে কারা কোড মেনেই শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে বলেও জানান। 

কারাধ্যক্ষ আতিকুর রহমান বলেন, সারাদেশের চলমান পরিস্থিতিতে কারা এলাকায় সার্বক্ষণিক কারারক্ষীদের টহল এবং চারদিকে ব্যাপক লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ঝালকাঠি জেলা কারাগারের ভিতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা হয়েছে। যাতে কোনো অশুভ শক্তি ও জঙ্গিবাদ নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে না পারে। 

জামিনে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সঙ্গে মঙ্গলবার বিকেলে আলাপ করে জানা গেছে- কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভিতরে ও বাইরে লাইটিং বৃদ্ধি করা হয়েছে। শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় দেশের অন্য কারাগারের তুলনায় এটি মডেলে রূপান্তরিত হয়েছে। অপরদিকে ঝালকাঠি জেলার ৪ উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপুর্ণ স্থাপনা ও জনবহুল মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোটা আন্দোলনকারী বা সুযোগবাদী তৃতীয় কোনো শক্তি যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিবেশের বিঘ্ন ঘটাতে না পারে সেদিকে কঠোর নজরদারী রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের। মাঠে রয়েছে গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ও সদস্যদের ব্যাপক তৎপরতা। সবদিক মিলিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঘেরা ঝালকাঠি জেলা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি কারাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার।।

আপডেট সময় : 11:00:36 am, Wednesday, 31 July 2024