Dhaka , Wednesday, 20 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান পেশাজীবি পরিষদের নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্বার রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত সিন্ডিকেটের কবলে লালমনিরহাটের তামাক বাজার: ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা, তামাক চাষী সমিতির তীব্র প্রতিবাদ জনপ্রিয় নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জেন-জি লালমনিরহাটের তীব্র নিন্দা মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন পাইকগাছায় ৬২ অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা গাজীপুরে আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা: বিভাগীয় কমিশনার সিলেট টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ : শন টেইট ওয়ানডে ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির অসামাজিক কার্যকলাপে যুক্ত হাবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার চট্টগ্রামে রেস্টুরেন্ট-হোটেলে অভিযান, জরিমানা ৮০ হাজার দেশের স্বার্থে শিক্ষার্থীদের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন দূতাবা‌সের সহায়তায় কুয়েত থে‌কে নারী কর্মী‌র দে‌শে প্রত‌্যাবর্তন ‌“শিক্ষার্থীদের মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন নিরাপদ কর্মস্থল ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ড্যাব চট্টগ্রাম এর মানববন্ধন: শ্রীপুরে ৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয় তথ্য অধিকার আইন সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার:- উপপ্রধান তথ্য অফিসার রামুতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই

ঝালকাঠিতে ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:28:25 pm, Sunday, 25 August 2024
  • 253 বার পড়া হয়েছে

ঝালকাঠিতে ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠি সদর উপজেলার চারুখান দশগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম এর পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। 

রোববার -২৫ আগস্ট- বেলা ১১ টায় বিদ্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্কুলের সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে। বিক্ষোভ সমাবেশে শতাধিক ছাত্র ও অভিভাবক অংশগ্রহণ করে। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ১৬ লাখ টাকা ঘুষ দিয়ে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চারুখান দশগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরি নেন মো. রিয়াজুল ইসলাম। 

প্রধান শিক্ষক হওয়ার পর থেকে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ করে আসছেন। এছাড়াও তার বিরুদ্ধে বিদ্যালয়ের টাকা আত্মসাতসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ করেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। 

সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মো. জিহাদ, সৈয়দ ইরফান, স্নিগ্ধা দেউরী, অভিভাবক মহিদুল ইসলাম ও আবুল কালাম। এ সময় বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলামের পদত্যাগ ও বিচারের দাবি জানায়। অন্যথায় বিদ্যালয়ের পাঠদান বন্ধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান পেশাজীবি পরিষদের

ঝালকাঠিতে ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি।।

আপডেট সময় : 12:28:25 pm, Sunday, 25 August 2024