Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঝালকাঠিতে আইনজীবীর সদস্যপদ থেকে আমু-ওমরের নাম আগেই বাদ:এ্যড শাহাদাৎ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:28:27 pm, Tuesday, 17 June 2025
  • 95 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন,
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। সোমবার (১৬ জুন) দুপুরে সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত হওয়ার পর এ নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা শুরু হয়েছে। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের নাম বাদ পড়াদের তালিকায় ছিল না, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন জানান, ‘গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর জেলা আইনজীবী সমিতির পুরোনো কমিটির নেতারা আত্মগোপনে চলে যান। তখন আমরা একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করি এবং সেই কমিটির সভায় আমির হোসেন আমু ও ব্যারিস্টার শাহজাহান ওমরের আজীবন সদস্যপদ বাতিল করা হয়। ফলে সোমবারের নতুন তালিকায় তাঁদের নাম ছিল না।’
তিনি আরও বলেন, ‘এবার শুধু আওয়ামী লীগ নয়, যেসব সদস্য বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন, তাদেরও বাদ দেয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অপরাধের প্রমাণ মিললে আরও অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, ‘কোনো ধারা অনুযায়ী কারো সদস্যপদ বাতিল করা হয়েছে তা চিঠিতে উল্লেখ নেই, তবে এ সিদ্ধান্ত রেজুলেশনে সংরক্ষিত থাকবে।’
সদস্যপদ বাতিল হওয়া ১৬ জনের মধ্যে রয়েছেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মান্নান রসুল, সাবেক সহ-সভাপতি মো. মঞ্জুর হোসেন ও তাঁর ছেলে মো. মোর্শেদ কামাল, সাবেক সরকারি কৌশলী (জিপি) তপন কুমার রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম আলম খান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান (মনু), সাবেক সভাপতি মাহাবুবুর রহমান তালুকদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সদস্য সচিব জি.কে মোস্তাফিজুর রহমান, সাবেক এপিপি সঞ্জয় কুমার মিত্র, মো. আনোয়ার হোসেন হাওলাদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মো. আবুল বাশার ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস. এম. রুহুল আমীন রিজভী।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই পদক্ষেপকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনা চলছে। জেলা আইনজীবী সমিতির ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

ঝালকাঠিতে আইনজীবীর সদস্যপদ থেকে আমু-ওমরের নাম আগেই বাদ:এ্যড শাহাদাৎ

আপডেট সময় : 12:28:27 pm, Tuesday, 17 June 2025