Dhaka , Thursday, 20 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শেষ হলো বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার বিয়ের প্রলোভনে লক্ষ্মীপুরে গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণ “চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা পরিষদ এলাকায় টেক্সি-মাইক্রো স্ট্যান্ড স্থাপনের প্রতিবাদে স্মারকলিপি গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে লালমনিরহাটে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইউএসটিসিতে আপসাইক্লিং ও সার্কুলার ইকোনমি নিয়ে TriRE-এর হাতে-কলমে কর্মশালা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫ তম মৃত্যুবার্ষিকী কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন পুঁজি ছাড়াই লাভজনক এনসিটি যাচ্ছে ডিপি ওয়ার্ল্ডের হাতে ফতুল্লায় উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করুন: গর্জনিয়ায় রামুর ওসি ফজলুল হক মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয় কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত, সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ ৭টিতে ২৭ লাখ টাকা জরিমানা পাইকগাছায় অবৈধ জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট সরাইল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার-১০ দোহাজারীতে কোদালের কোপে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ – জেলা পুলিশ সুপার মোবারক হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সাতকানিয়া সার্কেল অফিসার আরিফুল ইসলাম সিদ্দিকী নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই সাইনবোর্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় রামু সেনানিবাসের শিক্ষার্থী আফিয়ার

জেলা পরিষদ এলাকায় টেক্সি-মাইক্রো স্ট্যান্ড স্থাপনের প্রতিবাদে স্মারকলিপি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:35:24 pm, Thursday, 20 August 2026
  • 2 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার,

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার অন্তর্গত জেলা পরিষদ এলাকার সড়কের পাশে টেক্সি/মাইক্রো স্ট্যান্ড স্থাপন না করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কায়েমপুর, তল্লা, আজমিরীবাগ ও সবুজবাগ এলাকার বাসিন্দাদের পক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকারীদের মধ্যে এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি; হাসান মাহমুদ পলাশ, সভাপতি, ফতুল্লা ইউনিয়ন বিএনপি; আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক, ফতুল্লা ইউনিয়ন বিএনপি; মোহাম্মদ রুহুল আমিন, শাজাহান সাদেকসহ এলাকার ২৫-৩০ জন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, জেলা পরিষদ এলাকার সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। আশপাশে সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও শিল্পকারখানা থাকায় সড়কটিতে যানবাহনের চাপও বেশি। শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি, শ্রমিক পরিবহন এবং ব্যবসায়িক কাজে আগত বিদেশি ক্রেতাদের গাড়ি চলাচলের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়।
এ অবস্থায় সেখানে টেক্সি/মাইক্রো স্ট্যান্ড স্থাপন করা হলে যানজট আরও বৃদ্ধি, জনসাধারণ ও শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন এবং মাদক ও অসামাজিক কার্যকলাপের আশঙ্কা রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের যানবাহন ও শিপমেন্ট চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
এ সময় তারা জনস্বার্থে ওই এলাকায় টেক্সি/মাইক্রো স্ট্যান্ড স্থাপন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ হলো বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন

জেলা পরিষদ এলাকায় টেক্সি-মাইক্রো স্ট্যান্ড স্থাপনের প্রতিবাদে স্মারকলিপি

আপডেট সময় : 05:35:24 pm, Thursday, 20 August 2026