Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ ইউপি চেয়ারম্যান কামালের বিরুদ্ধে ৯জন ইউপি সদস্য অনাস্থা জানিয়ে ইউএনও এর নিকট স্মারকলিপি প্রদান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:39:51 pm, Sunday, 25 August 2024
  • 154 বার পড়া হয়েছে

জামালগঞ্জ ইউপি চেয়ারম্যান কামালের বিরুদ্ধে ৯জন ইউপি সদস্য অনাস্থা জানিয়ে ইউএনও এর নিকট স্মারকলিপি প্রদান।।

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগেঞ্জর জামালগঞ্জে ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের উপর অনাস্থা জানিয়ে বিক্ষোভ মিছিল করে সেনাবাহিনী ও নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছের পরিষদের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যসহ ইউনিয়নবাসী। 
রবিবার দুপুরে জামালগঞ্জে উপজেলা সদরে ইউপি সদস্যরা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুর্নীতিবাজ চেয়ারম্যানের উপর অনাস্থা কার্যকরের দাবীতে শ্লোগান দেন। এসময় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান নূর হুদা- ইউপি সদস্য কামরুল ইসলাম- হীরা মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার পরই স্বৈরাচারী হয়ে উঠেন। নিজের খেয়াল খুশিমত একক নেতৃত্বে পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের কার্যক্রম। রাজনৈতিক প্রভাব কাটিয়ে হয়ে পড়েন বেপরোয়া।
তার অনিয়ম-দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ইউনিয়নবাসী। ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দ নিয়ে কোন প্রকার মিটিং ছাড়াই একক সিদ্ধান্তে কাজ করে থাকেন তিনি। এতে করে আমরা ইউপি সদস্যরা নিজ নিজ ওয়ার্ডের সাধারন জনগনের কাছে লজ্জিত অপমানিত হই। সেই সাথে কর্মসূচি কাজের টাকা শ্রমিকদের নিজেদের নামে মোবাইল সিমের মাধ্যমে পরিশোধের কথা থাকলেও তিনি শ্রমিকদের নিকট সিম না দিয়ে নিজের কাছে রেখে টাকা উত্তোলন করে আত্মসাৎ করছেন। জন্মনিবন্ধনের সরকারি ফি ৫০ টাকা হলেও জনপ্রতি ৪-৫ শত টাকা আদায় করেন তিনি।
এছাড়াও ভিজিডি ও ভিজিএফ এর মালামাল তার কর্মী সমর্থকদের মাঝে বন্টন করে আসছেন দীর্ঘদিন ধরে। ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষ এ সকল সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রকল্পের অর্থ হাতিয়ে নিচ্ছেন অবৈধ ক্ষমতার জোরে। তাছাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার অভিযোগও নিত্যদিনের। সারা বছর ঢাকাতে থেকে বছরে হাতেগোনা কয়েকদিন অফিস করেন তিনি। এমনকি ঢাকা যাওয়ার পূর্বে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রে অগ্রীম স্বাক্ষর করে যান তিনি।
 এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 
ইউপি চেয়ারম্যানের এসকল অপকর্মে অতিষ্ঠ হয়ে সব ইউপি সদস্য জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর কাছে একটি লিখিত অনাস্থা প্রস্তাব পেশ করে স্বৈরাচারী ও দুর্নীতিবাজ চেয়ারম্যানের  অপসারনের দাবী জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

জামালগঞ্জ ইউপি চেয়ারম্যান কামালের বিরুদ্ধে ৯জন ইউপি সদস্য অনাস্থা জানিয়ে ইউএনও এর নিকট স্মারকলিপি প্রদান।।

আপডেট সময় : 12:39:51 pm, Sunday, 25 August 2024