Dhaka , Thursday, 20 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত, সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ ৭টিতে ২৭ লাখ টাকা জরিমানা পাইকগাছায় অবৈধ জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট সরাইল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার-১০ দোহাজারীতে কোদালের কোপে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ – জেলা পুলিশ সুপার মোবারক হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সাতকানিয়া সার্কেল অফিসার আরিফুল ইসলাম সিদ্দিকী নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই সাইনবোর্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় রামু সেনানিবাসের শিক্ষার্থী আফিয়ার রূপগঞ্জে বিক্রমপুর স্টিলে বিষাক্ত কালো ধোঁয়ার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তরের আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে প্রশ্ন, যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার ১৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নগরীর কাপ্তাই রাস্তার মাথায় ভাড়া নৈরাজ্য , ঘাটে ঘাটে যাত্রী নামিয়ে ‘ভেঙে ভেঙে’ দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ হাটহাজারীতে দিনদুপুরে তরুণকে ধাওয়া করে গুলি রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক নেত্রকোণায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময়

জাজিরায় গ্রাম পুলিশের প্রশংসনীয় ভূমিকা, থানা পুলিশের পক্ষ থেকে পেলেন সম্মাননা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:39 pm, Monday, 16 February 2026
  • 63 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাজিরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গ্রাম পুলিশের সদস্যদের সম্মাননা দিয়েছে জাজিরা থানা পুলিশ। নির্বাচনের সময় বিভিন্ন ইউনিয়ন থেকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে থানা পুলিশকে সহযোগিতা করায় এ উদ্যোগ নেওয়া হয়।

থানা সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৭২ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছেন। তাদের মধ্য থেকে যারা নির্বাচনকালীন সময়ে নিষ্ঠা, সততা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদেরই পুরস্কৃত করা হয়েছে।

শুধু নির্বাচনকালেই নয়, বছরের বিভিন্ন সময়ে প্রত্যন্ত অঞ্চল থেকে মাদক, চোরাকারবারি, চাঁদাবাজি ও নানা অপরাধসংক্রান্ত তথ্য গোপনে থানায় জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন গ্রাম পুলিশের সদস্যরা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয় থানা পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা থানা চত্বরে আয়োজিত এক সভায় তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় সিরামিক প্লেটসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন জাজিরা থানার অফিসার ইনচার্জ মো. সালেহ্ আহাম্মদ।

স্থানীয়রা জানান, গ্রাম পুলিশের সক্রিয় ভূমিকার কারণে এলাকায় নিরাপত্তা বেড়েছে। তারা গোপনে তথ্য দিলে থানা পুলিশ তা গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, ফলে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ মো. সালেহ্ আহাম্মদ বলেন, গ্রাম পুলিশ আমাদের চোখ ও কান হিসেবে কাজ করেন। তাদের দেওয়া তথ্যের কারণেই আমরা অনেক অপরাধ আগেই শনাক্ত করতে পারি। নির্বাচনের সময় তারা যে দায়িত্বশীলতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় তারা একইভাবে পাশে থাকবেন বলে আমরা আশা করি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম

জাজিরায় গ্রাম পুলিশের প্রশংসনীয় ভূমিকা, থানা পুলিশের পক্ষ থেকে পেলেন সম্মাননা

আপডেট সময় : 08:19:39 pm, Monday, 16 February 2026