Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জমিয়তুল ফালাহ জামে মসজিদের সৌন্দর্যবর্ধন করা হবে:- মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:49:04 pm, Sunday, 15 June 2025
  • 168 বার পড়া হয়েছে
ইসমাইল ইমন,
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর স্মৃতিধন্য চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র জমিয়তুল ফালাহ জাতীয় জামে মসজিদকে আরও দৃষ্টিনন্দন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
রবিবার সিটি কর্পোরেশন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও ৪০তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল উপলক্ষে আয়োজিত যৌথ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, জমিয়তুল ফালাহ মসজিদে প্রতি বছর ঈদের প্রধান জামাতসহ বহু বড় বড় ইসলামি আয়োজন হয়। এই মসজিদ যদি দৃষ্টিনন্দন না হয়, তাহলে আমাদের চট্টগ্রাম শহরের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়। কাজেই এটি শুধুই একটি ধর্মীয় বিষয় না, এটা শহরের মর্যাদারও বিষয়। আমরা মসজিদের সৌন্দর্যবর্ধনে দ্রুত কাজ শুরু করবো,
মসজিদের জন্য মিনার নির্মাণ করব।
মেয়র আরো বলেন, পবিত্র মহররম উপলক্ষে ৪০তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হবে আগামী ২৭ জুন (১ মহররম) থেকে এবং চলবে ৬ জুলাই (১০ মহররম) পর্যন্ত। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগে যেমন সাহায্য করেছি, এবারও সার্বিক সহযোগিতা থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, মসজিদসংলগ্ন এলাকাকে অপরাধমুক্ত রাখতে সেখানে একটি পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেখানে কিশোর গ্যাংয়ের আসর বসে, গাঁজা সেবন করে, সন্ত্রাসী কার্যকলাপ হয়—এসব বন্ধ করতে চাই। পার্ক বানিয়ে সেখানে মুসল্লিরা হাঁটতে পারবে, সাধারণ মানুষও বসতে পারবে।”
সভায় আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নছরুল কদির, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, পিএইচপি’র ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন সোহাগ, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন এবং শাহ আলম, প্রকৌশলী মো: ইকবাল করিম, চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের কার্যকরী পরিষদের সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও মোহাম্মদ রেজাউল করিম আজাদ, মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট এম. এ হামিদ, ড. মোহাম্মদ জাফর উল্লাহ, সালামত উল্লাহ, জসিম উদ্দিন হিমেল, মুসল্লি কমিটির ভাইস প্রেসিডেন্ট কমান্ডার শাহবুদ্দিন আহম্মদ, শাহাদাত কারবালা মাহফিল পরিষদের সহ-সভাপতি মো: সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনসুর সিকদার প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

জমিয়তুল ফালাহ জামে মসজিদের সৌন্দর্যবর্ধন করা হবে:- মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 08:49:04 pm, Sunday, 15 June 2025