Dhaka , Wednesday, 27 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ

জনগণের কল্যাণে সততার সাথে কাজ করতে হবে- ধর্মমন্ত্রী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:39:51 pm, Sunday, 7 July 2024
  • 121 বার পড়া হয়েছে

জনগণের কল্যাণে সততার সাথে কাজ করতে হবে- ধর্মমন্ত্রী।।

ইসলামপুর- জামালপুর।।

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ২০৪১ সালে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সরকারের প্রধানতম লক্ষ্য। এলক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসতে হবে। জনগণের কল্যাণে সততার সাথে কাজ করতে হবে।

আজ দুপুরে জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন- উপজেলা পরিষদ স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। প্রয়োজনীয়তার নিরিখে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব উপজেলা পরিষদের ওপর ন্যস্ত।টেকসই ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণের মাধ্যমেই কেবল দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এক্ষেত্রে মন্ত্রী নবনির্বাচিত উপজেলা পরিষদকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছিলেন বলেই আজ আমরা আর্থসামাজিক উন্নয়নে পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। আমরা নিজদের অর্থায়নে মেগা প্রজেক্ট বাস্তবায়ন করার নজির স্থাপন করেছি। এদেশের উন্নয়নে আমাদের যে সুনির্দিষ্ট ভিশন রয়েছে সেটিও আমরা যথাসময়ে অর্জন করতে হলে আমাদের সকলকে যথাযথ ভূমিকা রাখতে হবে। তিনি দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে  এ অনুষ্ঠানে  উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস ছালাম- সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুল নাসের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ বিএসসি- সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুজিনা আক্তার চায়না- সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, অফিসার ইনচার্জ সুমন তালুকদার- জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা- সাংবাদিক- বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত

জনগণের কল্যাণে সততার সাথে কাজ করতে হবে- ধর্মমন্ত্রী।।

আপডেট সময় : 02:39:51 pm, Sunday, 7 July 2024